ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

উত্তরায় ট্রেনের ধাক্কায় এক নারী নিহত

নিজস্ব প্রতিবেদক ঃ উত্তরা আজমপুর রেলক্রসিং এলাকা দিয়ে রাস্তা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম সামিয়া বেগম (৩৮)।

বিমানবন্দর রেলওয়ে ষ্টেশন (জিআরপি) পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ- পরিদর্শক ( এসআই) মোঃ আলী আকবর এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার সকাল সাড়ে ৯ টার দিকে উত্তরা আজমপুর রেললাইন দিয়ে পায়ে হেটে রাস্তা পারাপার হচ্ছিল সামিয়া বেগম নামে এক নারী। এ সময় চলন্ত ট্রেনের ধাক্কায় সে আহত হন। পরে স্হানীয় লোকজন ঘটনাস্হলে জড়ো হয়। তখন জিআরপি পুলিশ ও উত্তরা পূর্ব থানার পুলিশের উপ- পরিদর্শক ( এসআই) মোঃ রেজাউল ঘটনাস্থলে গিয়ে টহল গাড়িতে করে আহত অবস্হায় ওই নারীকে টংগী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, উত্তরা পূর্ব থানার পুলিশের উপ- পরিদর্শক ( এসআই) মোঃ রেজাউল আজ রোববার এসব তথ্য নিশ্চিত করে জানান, নিহত সামিয়া বেগম উত্তরার একটি বাসাবাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। এক মাত্র মেয়ের লেখাপড়া খরচ চালাতে মানুষের বাসায় বাসায় কাজ করতো।

পুলিশের এ কর্মকর্তা আরো জানান, ফরিদপুর জেলা আলফাডাঙ্গা থানার বুড়াইজ গ্রামে তার বাড়ি। নিহতের পরনে ছিল কালো রংয়ের বোরকা ও কালো চেক ওড়না।
পরে খবর পেয়ে বিমানবন্দর রেলওয়ে ষ্টেশন (জিআরপি) পুলিশ ফাঁড়ির সদস্যরা টংগী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল থেকে নিহত নারীর মরদেহ উদ্বার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠিয়েছে।

এঘটনায় ঢাকা রেলওয়ে কমলাপুর (জিআরপি) থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানা যায়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

উত্তরায় ট্রেনের ধাক্কায় এক নারী নিহত

আপডেট টাইম : ১০:৩৮:২৮ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১