ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা সভা দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, বিভিন্ন ইউনিয়নে জনসাধারণের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৬ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা-১৭ আসনে বর্ণাঢ্য র‌্যালি আজ ড্রোনের কারণে রাশিয়ার আকাশ বিমান চলাচলের জন্য ‘সম্পূর্ণ অনিরাপদ’: জেলেনস্কি শরতে অপরূপ কক্সবাজারের মেরিন ড্রাইভ, সৌন্দর্যে মাতোয়ারা পর্যটকরা ডিএসসিসি প্রশাসকের খিলগাঁও আঞ্চলিক কার্যালয় পরিদর্শন নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১১১৪, নিখোঁজ ৩৯১৬ ডিএসসিসি প্রশাসকের খিলগাঁও আঞ্চলিক কার্যালয় পরিদর্শন যুক্তরাজ্য সফরে মাখোঁ, বেয়ো ট্যাপেস্ট্রির উদ্বোধন, বার্নহামের সঙ্গে বৈঠক বৃহস্পতিবার

উন্মোচিত হলো সাফের লোগো ও ট্রফি

ক্রীড়া ডেস্ক : ১লা অক্টোবর শুরু হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এই ফুটবল টুর্নামেন্টের এবারের স্বাগতিক মালদ্বীপ। গত সোমবার টুর্নামেন্টের লোগো ও ট্রফি উন্মোচন করেছে আয়োজন দেশটি। সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, ‘স্বাগতিক মালদ্বীপ সাফের নির্দেশনা অনুসরণ ও আলোচনা করে লোগো এবং ট্রফি করেছে। টুর্নামেন্ট শুরু হতে বেশি সময় বাকি নেই। স্বাগতিক মালদ্বীপের নানা প্রস্তুতি প্রায় সম্পন্ন। তারই ধারাবাহিকতায় আমাদের অনুমোদন সাপেক্ষে তারা লোগো ও ট্রফি উন্মোচন করেছে।’ মালদ্বীপ টুর্নামেন্ট শুরুর দিন উদ্বোধনী অনুষ্ঠান করতে চায়। করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি ও ম্যাচের আগে দলগুলোর অনুশীলনের বিষয় বিবেচনা করে মাত্র ৯ মিনিটের একটি সংক্ষিপ্ত উদ্বোধন অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন সাফ সাধারণ সম্পাদক।

১লা অক্টোবর বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে টুর্নামেন্ট উদ্বোধন হবে। একই দিন দ্বিতীয় ম্যাচে মালদ্বীপ খেলবে নেপালের বিরুদ্ধে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী পাঁচটি দেশকেই ২৮শে সেপ্টেম্বর মালেতে পৌঁছানোর কথা। পাঁচ দলের অংশগ্রহণে এবারে আরটি রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে একে-অপরের মোকাবিলা করবে। ৪ঠা অক্টোবর দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ৭ই অক্টোবর স্বাগতিক মালদ্বীপ ও ১১ই অক্টোবর নেপালের মুখোমুখি হবে জেমি ডে’র শিষ্যরা। আগামী ২০শে সেপ্টেম্বর সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ। যদিও আসরটিকে সামনে রেখে কিরগিজস্তানে তিন জাতি টুর্নামেন্টে খেলে এসেছে জামাল-সোহেলরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নাটোরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা সভা

উন্মোচিত হলো সাফের লোগো ও ট্রফি

আপডেট টাইম : ০৮:৪১:৪১ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১