ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

মিরপুরে এক যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুর থানার লাভ রোড এলাকায় রাতের আঁধারে সড়কে একটি ড্রামে ভরে যুবকের লাশ কে বা কারা ফেলে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে যুবকের লাশ উদ্ধার করতে পারলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। নিহতের নাম-পরিচয়ও নিশ্চিত হতে পারেনি মিরপুর মডেল থানা পুলিশ।

আজ শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিরুর রহমান।

তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে একটি নীল রঙের ড্রামের ভেতর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মরদেহ উদ্ধারের পর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

মিরপুর লাভ রোডের যে স্থান থেকে ড্রামভর্তি মরদেহটি উদ্ধার করা হয়েছে সেখানে সিটি করপোরেশনের কোনো লাইটিং ছিল না। যে কারণে সংগ্রহ করা সিসি ক্যামেরার ফুটেজ থেকে কোনো ক্লুও মেলেনি।

তিনি আরও বলেন, অজ্ঞাত ওই যুবক স্পষ্টত হত্যার শিকার হয়েছেন। মরদেহের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। গলায় রশি বাঁধা ছিল। তাকে কে বা কারা হত্যা করে ড্রামের ভেতরে ভরে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। হত্যায় জড়িতদের শনাক্তসহ গ্রেফতারে চেষ্টা চলছে। এ ঘটনায় নিহতের পরিচয় নিশ্চিত না হওয়ায় এখনো মামলা হয়নি বলেও জানান তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

মিরপুরে এক যুবকের লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৮:৩১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১