ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

বড় জয়ে শীর্ষে লিভারপুল

ক্রীড়া ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতে হোঁচট খেয়েছে ম্যানচেস্টার সিটি। তবে বড় জয়ে শীর্ষস্থান ধরে রেখেছে লিভারপুল। অন্যদিকে কষ্টার্জিত এক জয় পেয়েছে আর্সেনাল।

ঘরের মাঠ ইতিহাদে বল দখল থেকে শুরু করে আক্রমণে প্রাধান্য বিস্তার করলেও জয়ের দেখা পায়নি ম্যান সিটি। তাদের রুখে দিয়ে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে সাউদাম্পটন।

তবে নিজেদের মাঠ আনফিল্ডে বড় জয়ের হাসি নিয়েই শেষ করেছে জার্গেন ক্লপের দল লিভারপুল। ক্রিস্টাল প্যালেসকে তারা উড়িয়ে দিয়েছে ৩-০ গোলে।

ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়ে খেলতে থাকে লিভারপুল। তবে প্রথম গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ৪৩ মিনিট পর্যন্ত। সাদিও মানের ক্লাবের হয়ে করা শততম গোলের মাইলফলকে এগিয়ে যায় অলরেডরা।

৭৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মোহামেদ সালাহ। ৮৯ মিনিটে ক্রিস্টাল প্যালেসের কফিনে শেষ পেরেকটি ঠুকেন নাবি কেইতা। শেষ পর্যন্ত ৩-০ গোলের সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।

এতে ৫ ম্যাচে চার জয় আর এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লিভারপুল। সমান ম্যাচে তিন জয় এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে ম্যানচেস্টার সিটি।

অন্যদিকে বার্নলির মাঠে ৩০ মিনিটের মাথায় মার্টিন ওডেগার্ডের গোলে এগিয়ে গেলেও জয় পেতে ঘাম ঝরেছে আর্সেনালের। ম্যাচে আক্রমণে অনেকটাই এগিয়ে ছিল বার্নলি। যদিও গোলমুখ খুলতে পারেননি। শেষ পর্যন্ত ওই এক গোলের জয়েই স্বস্তির হাসি হেসেছে মাইকেল আর্তেতার দল।

৫ ম্যাচে টানা দ্বিতীয় জয়ে ৬ পয়েন্ট নিয়ে তালিকার ১৩ নম্বরে আর্সেনাল। সমান ম্যাচে এক ড্রয়ে ১৯ নম্বরে বার্নলি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

বড় জয়ে শীর্ষে লিভারপুল

আপডেট টাইম : ০১:১৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১