ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

বাড্ডায় অফিসকক্ষ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকা : রাজধানীর বাড্ডার আফতাবনগর এলাকার একটি অফিসকক্ষ থেকে লামিনাল গ্রুপের ভাইস চেয়ারম্যান নুরুন্নবী ভূঁইয়া (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে বাড্ডা থানা পুলিশ। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকাল দশটার দিকে এ ঘটনা ঘটে।

বাড্ডা থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল আউয়াল বলেন, আমরা খবর পেয়ে বাড্ডার আফতাবনগর এলাকায় নুরুল টাওয়ারের ২৯/৩১ নম্বর বাসার একটি অফিসকক্ষ থেকে চাদর দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে পেঁচানো ঝুলন্ত অবস্থায় একটি মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

নিহতের ভাই নুরুল আফসার ভূঁইয়া বলেন, লামিনাল গ্রুপ নামে আমাদের একটি ফরেন ইনভেস্টর অফিস রয়েছে। অফিসটির চেয়ারম্যান আমার বড় ভাই, নিহত মেজো ভাই ছিলেন ভাইস চেয়ারম্যান। আমাদের বাসা থেকে সকাল সাড়ে নয়টার দিকে বের হন তিনি। ভাইকে জিজ্ঞাসা করলে তিনি জানান অফিসে যাচ্ছেন। পরে খবর পাই, তিনি অফিসের মধ্যে চাদর দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁসি দিয়েছেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি কী কারণে ফাঁসি দিয়েছেন এ বিষয়ে আমরা কিছু বলতে পারব না।

তিনি আরও জানান, নুরুন্নবী ভূঁইয়া নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার আবিরপাড়া গ্রামের মৃত নুরুল হক ভূঁইয়ার ছেলে। তিনি বাড্ডার আফতাবনগর এলাকার একটি বাসায় থাকতেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

বাড্ডায় অফিসকক্ষ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০৯:৫৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১