ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কদমতলীতে বাসা থেকে ডেকে নিয়ে যুবককে ছুরিকাঘাত

ঢাকা : রাজধানীর কদমতলীর পূর্ব ধোলাইপাড় এলাকায় বাসা থেকে ডেকে নিয়ে টিপু (২৬) নামে এক যুবককে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।

আজ রোববার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পূর্ব ধোলাইপাড় লালমিয়া গলির কবরস্থান রোডে এ ঘটনা ঘটে। টিপু ঝালকাঠি জেলার বাসিন্দা। বর্তমানে ধোলাইপাড় বাজার মিঠুর বাড়ির ভাড়াবাসায় থাকেন।

আহত টিপুর ভাই আকাশ জানান, তার ভাই মাছের আড়তে কাজ করেন। তিনি আগে ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। আজ সকালে জুবায়ের, বাদু, শামসুদ্দিন, শাহাবুদ্দিন, দানেশ ও শুকুরসহ ৮ থেকে ১০ জন তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। একপর্যায়ে টিপু মাদক বিক্রি করতে বলে। কিন্তু টিপু মাদক বিক্রি করতে অস্বীকৃতি জানালে তারা (জুবায়েররা) লালমিয়ার গলির কবরস্থান রোড এলাকায় তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, ছুরিকাঘাতে গুরুতর আহত এক যুবক ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

কদমতলীতে বাসা থেকে ডেকে নিয়ে যুবককে ছুরিকাঘাত

আপডেট টাইম : ০৬:৫২:০০ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১