ঢাকা ০৭:০২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষকদের পেনশন নিশ্চিতে মন্ত্রীদের সঙ্গে বসবেন হাসনাত ৭ ডিসেম্বর হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী তাবলিগ নিয়ে মন্তব্যের যে ব্যাখ্যা দিলেন দেওবন্দের মুহতামিম যুবরাজ সিংয়ের পরামর্শ অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে : সূর্যবংশী নতুন শুল্ক আরোপের পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল চীন তাহিরপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিব”র পৃথক অভিযানে ৬লাখ ৬৫ হাজার ৭০ টাকার অ/বৈধ মালামাল জ/ব্দ বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াতে নতুন উৎস অনুসন্ধানে বাংলাদেশ ব্যাংক ফেনীতে ব্রি-১০৯ ধানের প্রথম চাষেই বাম্পার ফলন

রাষ্ট্রপতি দুই দেশ সফরে ঢাকা ছেড়েছেন

বিশেষ প্রতিবেদক,সিটিজেন নিউজ: মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তান ও উজবেকিস্তানে ৭ দিনের সরকারি সফরে সস্ত্রীক ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ (বৃহস্পতিবার) বিকেলে চারটায় রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, ‘মধ্য এশিয়ার দু’টি দেশ সফরকালে আগামী ১৫ জুন রাষ্ট্রপতি তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে কনফারেন্স অন ইন্টারেকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজার্স ইন এশিয়ার (সিআইসিএ পঞ্চম সম্মেলনে যোগ দেবেন। এরপর আগামী ১৬ জুন সেখান থেকে উজবেকিস্তান যাবেন রাষ্ট্রপতি।
সিআইসিএ হচ্ছে এশিয়ার শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা জোরদারের একটি বহু-দেশীয় ফোরাম। এশিয়ার সমৃদ্ধি এবং স্থিতিশীলতায় বাণিজ্য জোরদার-অর্থনৈতিক সহযোগিতাসহ সব ধরনের সন্ত্রাসবাদ মোকাবেলা এবং অবৈধ মাদক নির্মূল করার উদ্দেশে এই ফোরম গঠিত হয়েছে।

সম্মেলনে রাষ্ট্রপতি আবদুল হামিদ পঞ্চম সিআইসিএ শীর্ষ সম্মেলনে এ বিষয়ে বাংলাদেশের দৃঢ় অবস্থান পরিষ্কারভাবে তুলে ধরবেন।

সিআইসিএ’র ২৭টি সদস্য রাষ্ট্র হচ্ছে- বাংলাদেশ, চীন, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ইরান, ইরাক, মিশর, কাতার, জর্ডান, আজারবাইজান, বাহরাইন, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, কোরিয়া প্রজাতন্ত্র, তুরস্ক, রাশিয়া, ফিলিস্তিন, কাজাখাস্তান, কিরগিজস্তান, মঙ্গোলিয়া, তাজিকিস্তান, থাইল্যান্ড, আরব আমিরাত, ভিয়েতনাম উজবেকিস্তান ও ইসরাইল।

এছাড়া ৮ পর্যবেক্ষক দেশ হচ্ছে- জাপান, মালয়েশিয়া, বেলারুশ, ইন্দোনেশিয়া, লাওস, ফিলিপাইন, ইউক্রেন এবং যুক্তরাষ্ট্র।

আয়োজকরা জানিয়েছেন আসন্ন পঞ্চম সিআইসিএ শীর্ষ সম্মেলনে ২০টি দেশ থেকে উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

তাজিকিস্তান ও উজবেকিস্তান সফর শেষে আগামী ১৯ জুন রাষ্ট্রপতির দেশে ফিরে আসার কথা রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শিক্ষকদের পেনশন নিশ্চিতে মন্ত্রীদের সঙ্গে বসবেন হাসনাত

রাষ্ট্রপতি দুই দেশ সফরে ঢাকা ছেড়েছেন

আপডেট টাইম : ০৬:০৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০১৯