ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

নতুন দুই ওয়ার্ড পরিদর্শন করেন ডিএনসিসির মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: মেয়র আতিকুল ইসলাম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সম্প্রসারিত এলাকার ৫২ ও ৫৪ নং ওয়ার্ড পরিদর্শন করেছেন ।

বৃহস্পতিবার (১৩ জুন) তিনি এই দুই ওয়ার্ডের কামারপাড়া, তালতলা, নয়নী চালা, রাজাবাড়ী, পাকুরিয়া বাজার, বাদালদিসহ মোট দশটি পথসভায় যোগ দেন। এ সময় বাসিন্দারা প্রথমবারের মতো মেয়রকে কাছে পেয়ে এলাকার উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা জানান। মেয়র তাদেরকে পর্যায়ক্রমে সকল সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস দেন। মূলত এই দুই ওয়ার্ডের অবকাঠামো উন্নয়নকল্পে তিনি এই পরিদর্শন করেন।
পথসভায় উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, ২০১৯-২০ অর্থবছরে সম্প্রসারিত এলাকাসমূহের উন্নয়ন কাজ শুরু হবে। প্রতিটি ওয়ার্ডে প্রশস্ত রাস্তা, ড্রেন, ফুটপাত, কমিউনিটি সেন্টার, খেলার মাঠ, পার্ক, কবরস্থান, বর্জ্য ব্যবস্থাপনার জন্য সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনসহ অন্যান্য অবকাঠামো নির্মাণ করা হবে। নিয়ম অনুযায়ী এসব অবকাঠামো নির্মাণের জন্য জায়গা অধিগ্রহণের প্রয়োজন হতে পারে।

মেয়র আরও বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে এখনই এসব অধিগ্রহণের কাজ শুরু করতে হবে। দীর্ঘ সময়ের কথা মাথায় রেখে এলাকার উন্নয়নের কথা চিন্তা করতে হবে। আগামী ৫০ বছর পরে কী হবে সে কথা বিবেচনায় রেখে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে। সংশ্লিষ্ট এলাকার জনগণ ও জনপ্রতিনিধিদের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে ওয়ার্ড কাউন্সিলর মো. ফরিদ আহমেদ, জাহাঙ্গীর হোসেন ও আফসার উদ্দিন খান, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রি. জেনারেল যুবায়ের সালেহীন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মোমিনুর রহমান মামুন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন এম মনজুর হোসেন, প্রধান সম্পত্তি কর্মকর্তা আমিনুল ইসলাম, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সেলিম ফকির, প্রধান রাজস্ব কর্মকর্তা আব্দুল হামিদ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

নতুন দুই ওয়ার্ড পরিদর্শন করেন ডিএনসিসির মেয়র আতিক

আপডেট টাইম : ১০:০৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০১৯