ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

করোনায় একদিনে আরও ৬ হাজার ৩৩৭ জনের মৃত্যু

বিশ্বের দেশে দেশে টিকাকরণের হার বেড়ে যাওয়ায় পর করোনার প্রকোপ কিছুটা কমেছিল। হঠাৎ কয়েকদিন তা আবার লাগামহীন হয়ে পড়ে। তবে গত ২৪ ঘণ্টায় করোনার তাণ্ডব কিছুটা কমেছে।

বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় শনিবার (২৭ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৬ হাজার ৩৩৭ জন। অন্যদিকে শনাক্ত হয়েছে ৫ লাখ ৬৯ হাজার ৮৩৩ জন।

এর আগে শুক্রবার (২৬ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা যান ৬ হাজার ৬০০ জন। অন্যদিকে শনাক্ত হয় ৫ লাখ ৬০ হাজার ৩০০ জন। সেই হিসাবে গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় মৃত্যু কিছুটা কমেছে।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৬ কোটি ৮ লাখ ৭৬ হাজার ৫০৮ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ লাখ ৬ হাজার ২৬৪ জনে। আর সুস্থ হয়েছেন ২৩ কোটি ৫৬ লাখ ৭৫ হাজার ৪৫১ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে ৪ কোটি ৯০ লাখ ৫০ হাজার ৪০৮ জন। মৃত্যু হয়েছে ৭ লাখ ৯৯ হাজার ১৩৭ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৪৫ লাখ ৫৫ হাজার ৪৩১ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৬৭ হাজার ৪৬৮ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ২০ লাখ ৬৭ হাজার ৬৩০ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ১৪ হাজার জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ১ কোটি ৭০ হাজার ৮৪১ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৪৪ হাজার ৫৯৩ জন।

পঞ্চম স্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৯৫ লাখ ২ হাজার ৮৭৯ জন। মারা গেছেন ২ লাখ ৭০ হাজার ২৯২ জন।

আক্রান্তের তালিকায় তুরস্ক ষষ্ঠ, ফ্রান্স সপ্তম, ইরান অষ্টম, জার্মানি নবম এবং আর্জেন্টিনা দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশে অবস্থান দাঁড়িয়েছে ৩১তম।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

করোনায় একদিনে আরও ৬ হাজার ৩৩৭ জনের মৃত্যু

আপডেট টাইম : ০৯:৩৮:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১