ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

করোনায় বিশ্বে ৫ হাজার মৃত্যুর দিনে সনাক্ত ১৮ লাখ

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে স্বাস্থ্যবিধির ওপর জোর দেওয়ার পাশাপাশি টিকা প্রয়োগ কার্যক্রম অব্যাহত রয়েছে। ফলে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। কিছুদিন আগেও ডেলটা, ওমিক্রন ধরনের কারণে নিত্যদিন করোনার ভীতিকর অবস্থা দেখতে হয়েছিল বিশ্ববাসীকে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১৮ লাখ ২৩ হাজার ৭২৩ জন। এ সময় মারা গেছেন ৫ হাজার ২৮৪ জন।

এর আগে বুধবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছিলেন ১৬ লাখ ৮৬ হাজার ৯৭৬ জন। এ সময় মারা গিয়েছিলেন ৫ হাজার ২৭৭ জন।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্যে দেখা গেছে, বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৮টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৬ কোটি ৩৪ লাখ ৭৬ হাজার ১৩৪ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৯ কোটি ৬৩ লাখ ৬৮ হাজার ৫১৪ জন। এ ছাড়া মারা গেছেন ৬০ লাখ ৮০ হাজার ১৪২ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ১২ লাখ ৮৯ হাজার ৬০২ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৯৪ হাজার ৭৩৯ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ৩০ লাখ ১ হাজার ৮৪ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ১৬ হাজার ১৬২ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৯৪ লাখ ৭৮ হাজার ৩৯ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৫৬ হাজার ৩ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ৩৭ লাখ ৫৮ হাজার ৪৪৭ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৪০ হাজার ৬১৩ জন।

পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ১ কোটি ৯৯ লাখ ১১ হাজার ১৫৫ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৬৩ হাজার ২৪৮ জন।

আক্রান্তের তালিকায় জার্মানি ষষ্ঠ, রাশিয়া সপ্তম, তুরস্ক অষ্টম, ইতালি নবম ও স্পেন দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান দাঁড়িয়েছে ৪১তম।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

করোনায় বিশ্বে ৫ হাজার মৃত্যুর দিনে সনাক্ত ১৮ লাখ

আপডেট টাইম : ০৯:৩০:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২