ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু

তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে লালগালিচা সংবর্ধনা রাষ্ট্রপতিকে

অনলাইন ডেস্ক,সিটিজেন নিউজ: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল রাতে দুশানবে পৌঁছানোর পর তাকে এ সংবর্ধনা দেয়া হয়।

রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটটি স্থানীয় সময় রাত ৯টা ৫২ মিনিটে দুশানবে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
রাষ্ট্রপতি তাজিকিস্তানে কনফারেন্স অন ইন্টারেকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজার্স ইন এশিয়ার (সিআইসিএ) পঞ্চম সম্মেলন এবং উজবেকিস্তানে অপর একটি অনুষ্ঠানে যোগ দিতে ৭ দিনের সফরে গতকাল রাতে দুশানবে পৌঁছান।

দুশানবেতে পৌঁছালে তাজিকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষের সভাপতি ও নগরীর ডেপুটি মেয়র এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে স্বাগত জানান। রাষ্ট্রপতি ১৬ জুন উজবেকিস্তান সফরে যাবেন।

রাষ্ট্রপতির সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন- তাঁর স্ত্রী রাশিদা খানম, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এবং কিশোরগঞ্জ-৪ আসনের সাংসদ রেজোয়ান আহম্মদ তৌফিক।

এর আগে রাষ্ট্রপতি ও সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট বৃহস্পতিবার বিকাল সোয়া ৪টায় দুশানবের উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। রাষ্ট্রপতি ১৯ জুন দেশে ফিরবেন।

সূত্র : বাসস।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সংসদের অধিবেশন শুরু

তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে লালগালিচা সংবর্ধনা রাষ্ট্রপতিকে

আপডেট টাইম : ১১:৩৩:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০১৯