ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

কষ্টে বুক ফেটে যাচ্ছে চিত্রনায়িকা দীঘির

দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সাত পাকে বাঁধা পড়েছেন বলিউডের জনপ্রিয় তারকা জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বান্দ্রার ‘বাস্তু’ আবাসনে পারিবারিক আবহে বিয়ে করেন ‘রণলিয়া’। বিয়ের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে নববধূ ও বরের আদুরে সব ছবি।

বিয়ের ছবিতে অন্তর্জালে ঝড় তুলেছেন এই নব-দম্পতি। মন ভেঙেছে লাখো তরুণীর। কেবল ভারতে নয়, বাংলাদেশেও তার অগণিত ভক্ত ছড়িয়ে আছে। এমনকি দেশের শোবিজ অঙ্গনের তারকাদের অনেকেও রণবীরের পাগল। তাই রণবীর বিয়ে করায় ভীষণ মন খারাপ তাদের।

পহেলা বৈশাখের সন্ধ্যায় ঢাকায় হালকা ঝড়-বৃষ্টি বয়েছে। তবে তার চেয়ে বেশি বেগে ঝড় বইছে চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘির মনে। কারণ রণবীর আলিয়ার বিয়ে। রণবীরের বিয়ের ছবি দেখার পর সারারাত ঘুমাতে পারেননি দীঘি।

রণবীর কাপুর দীঘির স্বপ্নের নায়ক। বলিউড তারকার কেমন ভক্ত দীঘি সেই তথ্য জানালেন দুটি তথ্যে, এখনও আমার ফোনের ওয়ালপেপারে রণবীরের ছবি দেওয়া। আর তার জন্য আমার ফোনে আলাদা একটা ফোল্ডার আছে; সেখানে সব রণবীরের ছবি।

তিনি আরো বলেন, ‘যদি ক্যাটরিনা কিংবা দীপিকার সঙ্গে বিয়ে হতো, তাহলে কষ্ট হলেও মেনে নিতাম। কিন্তু আলিয়াকে জাস্ট আমি আগে থেকেই নিতে পারি না।’

তাই কষ্টে বুক ফেটে যাচ্ছে এই অভিনেত্রীর। কষ্টে নিরঘুম রাত কাটিয়েছেন দীঘি। ডায়েট ভুলে পেস্ট্রি খেয়েছেন। এভাবেই রণবীরের বিয়ের শোক সামলে নেয়ার চেষ্টা করেছেন তিনি।

বিভিন্ন সংবাদমাধ্যমে তাদের মধুচন্দ্রিমা পরিকল্পনার বিভিন্ন খবর প্রকাশ পাচ্ছে। কেউ বলছে বিয়ের পর সুইজারল্যান্ডের তুষারাবৃত আল্পস পর্বত এলাকায় মধুচন্দ্রিমা সারবেন রণবীর-আলিয়া। অপর প্রতিবেদন বলছে, এ যুগল তাদের প্রিয় স্থান আফ্রিকায় মধুচন্দ্রিমা উদযাপন করবেন। রণবীর-আলিয়ার মধুচন্দ্রিমা দীর্ঘ হবে না। কারণ, বেশ কয়েকটি সিনেমার শুটের শিডিউল দেওয়া আছে দুজনেরই।

রণবীর-আলিয়ার বিবাহোৎসব ১৩ এপ্রিল শুরু হয়, চলবে ১৭ এপ্রিল পর্যন্ত। আগামীতে এ যুগলকে অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় দেখা যাবে, যেটি মুক্তি পাবে ৯ সেপ্টেম্বর, ২০২২।

প্রসঙ্গত, বিয়ে নিয়ে শুরু থেকেই মুখে কুলুপ এঁটেছিল কাপুর ও ভাট পরিবার। বিভিন্ন সময়ে পরিবারের সদস্যদের কথায় বিয়ের তারিখ নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। তবে বিয়ের আগের রাতে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত তারিখ এবং স্থান ঘোষণা করেন রণবীরের মা নীতু কপুর। এই বিয়ের মাধ্যমে নিজেদের প্রেমকে পরিণয়ে রূপ দিলেন বলিউডের জনপ্রিয় এই তারকা জুটি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

কষ্টে বুক ফেটে যাচ্ছে চিত্রনায়িকা দীঘির

আপডেট টাইম : ০৯:৩৮:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২