ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

বিশ্বে করোনার তাণ্ডব ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে

বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের তাণ্ডব ধীরে ধীরে নিয়ন্ত্রণে চলে আসছে। স্বাস্থ্যবিধির ওপর জোরদার ও টিকাকরণের ফলে পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে মত বিশেষজ্ঞদের। গত কয়েক দিন ধরেই বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত ও মৃত্যু ক্রমশ নিম্নমুখী।

রোববার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত আরও কমেছে। এ সময় বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৫৬ হাজার ৯২৪ জন। মারা যান আরও এক হাজার ৫৯৩ জন। করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্যে এ খবর জানা গেছে।  এর আগে শনিবার (১৬ এপ্রিল) বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হন ৬ লাখ ৯৮ হাজার ৭৩৭ জন। মারা যান ২ হাজার ২৩৯ জন। তার আগের দিন শুক্রবার (১৫ এপ্রিল) আক্রান্ত ৯ লাখ ৩৭ হাজার ৭৬৭ জন। মারা যান ৩ হাজার ৩৬৯ জন।

রোববার সকাল সাড়ে ৮টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫০ কোটি ৪১ লাখ ৯২ হাজার ৯৬ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৫ কোটি ৪৭ লাখ ৮৯ হাজার ৮১৮ জন। এ ছাড়া মারা গেছেন ৬২ লাখ ২১ হাজার ৫২৪ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ২৩ লাখ ৯ হাজার ১১৩ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ১৫ হাজার ৪৪১ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ৩০ লাখ ৪১ হাজার ৯৯৫ জন সংক্রমিত। মৃত্যু ৫ লাখ ২১ হাজার ৭৮১ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত ৩ কোটি ২ লাখ ৫০ হাজার ৭৭ জন এবং মোট মৃত্যু ৬ লাখ ৬১ হাজার ৯৯৩ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ২ কোটি ৭৬ লাখ ৮৪ হাজার ৩৭৪ জন। এর মধ্যে মৃত্যু এক লাখ ৪৪ হাজার ১২২ জন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

বিশ্বে করোনার তাণ্ডব ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে

আপডেট টাইম : ০৯:৩৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২