ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

বিশ্বে করোনায় ১১৮৪ মৃত্যু, শনাক্ত সাড়ে ৪ লাখ

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় মৃত্যু ও নতুন রোগী শনাক্তের সংখ্যা কমেছে।

গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১৮৪ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৪ লাখ ৫২ হাজার ৬০৩ জন। আগের দিন মারা গেছেন ১ হাজার ৬৩৭ জন ও সংক্রমিত হন ৫ লাখ ৬৮ হাজার ৪২২ জন।

সোমবার সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্যানুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ কোটি ৪৬ লাখ ৫৬ হাজার ৮৫৪ জনে। আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ লাখ ২২ হাজার ৭৫৫ জনে। এসময়ে করোনা থেকে সেরে ওঠেছেন ৪৫ কোটি ৫৪ লাখ ৬৮ হাজার ৮৫ জন।

বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে দক্ষিণ কোরিয়া। আক্রান্তের দিক থেকে তালিকার আট নম্বর থাকা দেশটিতে এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৩ হাজার ১ জন এবং মারা গেছেন ২০৩ জন। এ পর্যন্ত মারা গেছেন ২১ হাজার ৯২ জন। তবে, দেশটিতে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার কোনো তথ্য পাওয়া যায়নি।

দৈনিক সংক্রমণের দিক দিয়ে দক্ষিণ কোরিয়ার পরই ফ্রান্সের অবস্থান। দেশটিতে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হন ৮৬ হাজার ৬৫০ জন, মারা গেছেন ৩৫ জন।

করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মারা গেছেন ১০ লাখ ১৫ হাজার ৪৫১ জন। আর গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১০ জন। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৮ কোটি ২৩ লাখ ১৬ হাজার ৩৪৮ জন। সুস্থ হয়ে ওঠেছেন ৮ কোটি ২ লাখ ২ হাজার ৩১৪ জন।

আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত আক্রান্ত ৪ কোটি ৩০ লাখ ৪৩ হাজার ২৬৬ জন। মারা গেছেন ৫ লাখ ২১ হাজার ৭৮২ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে সংক্রমিত হয়েছেন ১ হাজার ১৬৯ জন, মারা গেছেন একজন।

আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৮ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৫৪১ জন। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ২ লাখ ৫২ হাজার ৬১৮ জন। মারা গেছেন ৬ লাখ ৬২ হাজার ১১ জন।

তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে যুক্তরাজ্য, তুরস্ক, ইতালি, স্পেন, আর্জেন্টিনা, ইরান ও কলম্বিয়া। তালিকায় বাংলাদেশের অবস্থান ৪২ নম্বরে। বাংলাদেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫২ হাজার ৩২৬ জন। মারা গেছেন ২৯ হাজার ১২৪ জন। আর সুস্থ হয়ে ওঠেছেন ১৮ লাখ ৯০ হাজার ৮৪২ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে। গত বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

বিশ্বে করোনায় ১১৮৪ মৃত্যু, শনাক্ত সাড়ে ৪ লাখ

আপডেট টাইম : ০৯:৩৫:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২