ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কালবৈশাখী ঝড়ে ২ গ্রাম লণ্ডভণ্ড, আহত অন্তত ১৫

মুন্সিগঞ্জের শ্রীনগরে কালবৈশাখী ঝড়ের ব্যাপক তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে দুটি গ্রামের প্রায় অর্ধশত ঘরবাড়ি। ঝড়ের কবলে পড়ে নারীসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন।

বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার কোলাপাড়া ইউনিয়নের ফুলকচি ও কাদুরগাঁও গ্রামের প্রায় অর্ধশত ঘরবাড়ি ঝড়ে বিধ্বস্ত হয়। আহতদের স্থানীয় ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. জুবায়েদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের মধ্যে শ্যামসিদ্ধি এলাকার কয়কীর্তন গ্রামের আব্দুর রহমান (৩১), আয়শা (১৮) ও সালমা আক্তারকে (১৯) ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১টার দিকে কালবৈশাখী ঝড় শুরু হলে মুহূর্তের মধ্যেই ২৫ থেকে ৩০টি ঘরের টিনের চালা উড়িয়ে নিয়ে যায়। এতে একটি মুরগির খামার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ জানান, কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখন পর্যন্ত নির্ণয় করা সম্ভব হয়নি। ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিকভাবে খাদ্য সহায়তা দেওয়া হবে। পরবর্তীতে ক্ষয়ক্ষতির পরিমাণ বুঝে নগদ অর্থ ও টিন দেওয়া হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

কালবৈশাখী ঝড়ে ২ গ্রাম লণ্ডভণ্ড, আহত অন্তত ১৫

আপডেট টাইম : ১০:৩৫:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২১ মে ২০২২