ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

হজের প্রস্তুতি হিসেবে সৌদি সরকারের নতুন উদ্যোগ

পবিত্র হজের পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে সৌদি আরবের চারটি বিমানবন্দরে আগামী এক মাস দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করেছে দেশটির সরকার। হজে অংশ নেয়ার জন্য বিদেশি মুসল্লিদের স্বাগত জানাতে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

তেলভিত্তিক অর্থনীতি থেকে বের হয়ে নিজেদের পর্যটন নির্ভর দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে ভিশন-২০৩০ ঘোষণা করে সৌদি আরব। দেশটিতে ভ্রমণ ভিসা সহজ হওয়ায় প্রতি বছর কয়েক লাখ বিদেশি নাগরিক সেখানে ভ্রমণ করেন।

তবে আসন্ন পবিত্র হজ সামনে রেখে মুসল্লিদের আগমন নিরাপদ করার পাশাপাশি সেবা দেয়ার লক্ষ্যে পবিত্র নগরী মক্কা, মদীনা, ইয়ানবু ও তায়েব বিমানবন্দরে এক মাসের জন্য দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। দেশটির অন্য বিমানবন্দর এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

মঙ্গলবার (৩১ মে) দেশটির পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে আগামী ৯ জুন থেকে জুলাইয়ের ৯ তারিখ পর্যন্ত সব পর্যটন কোম্পানি ও ট্যুর অপারেটরদের এ চারটি বিমানবন্দরে পর্যটকদের টিকিট বুকিং দেয়া থেকে সাময়িকভাবে বিরত থাকার নির্দেশ দেয়া হয়।

করোনা মহামারির সংকট কাটিয়ে চলতি বছর দেশি-বিদেশি ১০ লাখ মুসল্লি নিয়ে হজ পালনের ঘোষণা দিয়েছে সৌদি আরব। বাংলাদেশ থেকে এ বছর ৫৭ হাজার ৫৮৫ জন হজে অংশ নেয়ার কথা রয়েছে।

এদিকে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

হজের প্রস্তুতি হিসেবে সৌদি সরকারের নতুন উদ্যোগ

আপডেট টাইম : ০৯:৫৩:১১ পূর্বাহ্ন, বুধবার, ১ জুন ২০২২