ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

আজ থেকে ডিএসসিসি’র ডেঙ্গু নিয়ন্ত্রণ অভিযান

ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা নির্মূলে বুধবার (১৫ জুন) থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ১০টি অঞ্চলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। আগামী চারমাস এ অভিযান চলবে।

মঙ্গলবার (১৪ জুন) বিকেলে নগর ভবনের বুড়িগঙ্গা হলে মশক নিয়ন্ত্রণ সংক্রান্ত পাক্ষিক পর্যালোচনা সভায় ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এ অভিযান পরিচালনার নির্দেশ দেন।

তিনি বলেন, ‘ঢাকাবাসীর একটি উল্লেখযোগ্য অংশ ডেঙ্গুর ব্যাপারে সচেতন নয়। তাদের আমরা যতই উদ্বুদ্ধ করার চেষ্টা করি না কেন, তারা দায়িত্বশীল ভূমিকা পালন করেন না। তাদের বিরুদ্ধে আমাদের কঠোর হতে হবে। সেজন্যই ডেঙ্গুর বিস্তার রোধে আমরা আগামীকাল (বুধবার) থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শুরু করব। ঢাকাবাসীকে ডেঙ্গুর প্রকোপ হতে রক্ষা করতে আগামী চারমাস এ অভিযান পরিচালনা করা হবে।’

ডেঙ্গু নিয়ন্ত্রণই এখন প্রধান কাজ উল্লেখ করে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, মশক নিয়ন্ত্রণে আমাদের পূর্ণ সক্ষমতা ব্যবহার করতে হবে। অলি-গলি থেকে শুরু করে অপরিচর্যিত ছাদবাগানেও আমাদের নজর দিতে হবে। অপরিচর্যিত ছাদবাগানে কোনোরকম নমনীয়তা প্রদর্শন করা যাবে না। তাছাড়া কোনো স্থাপনায় মশার প্রজননস্থল থাকার সুনির্দিষ্ট তথ্য থাকলে যে কোনো উপায়ে সেখানে প্রবেশের অনুমতি নিতে হবে এবং প্রজননস্থল ধ্বংস করতে হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

আজ থেকে ডিএসসিসি’র ডেঙ্গু নিয়ন্ত্রণ অভিযান

আপডেট টাইম : ০৫:৪০:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২