ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা ধামইরহাটে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে দোয়ার মহাফিল ও আলোচনা বন্ধ চিনিকল চালু করে উৎপাদন ও কর্মসংস্থান বাড়ানো হবে : বিএসএফআইসি চেয়ারম্যান চিকিৎসক ও রোগীর আস্থা, সহানুভূতির বন্ধনই চিকিৎসাসেবার মূল ভিত্তি : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল প্রতিটি জেলায় স্থাপন করা হচ্ছে আধুনিক মিট প্রসেসিং সেন্টার : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ‎পিরোজপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম গ্রেপ্তার ৬৫ বছর বয়সে নিজের বাড়ি গ্রামছাড়া কমলা বেগম, দুলাল চৌকিদারের বিরুদ্ধে একাধিক অভিযোগ বেলজিয়ামের নির্মাণস্থলে ১ কোটি ডলার মূল্যের স্বর্ণের সন্ধান পেলেন শ্রমিকরা অসাম্প্রদায়িক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস্কৃতি চর্চাকে লালন ও পরিচর্যা করতে হবে: তথ্যমন্ত্রী

স্ত্রীর সঙ্গে ঝগড়া করে শ্বশুরবাড়িতে আগুন দিলেন জামাই

স্ত্রীর সঙ্গে ঝগড়া করে শ্বশুর বাড়িতে আগুন লাগিয়েছেন জামাই। এমনই অভিযোগ উঠেছে জামাইয়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৬ জুন) রাতে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দক্ষিণ তিলপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে।

স্থানীয়দের বরাতে আনন্দবাজার পত্রিকা জানায়, বছর কয়েক আগে দক্ষিণ তিলপাড়া সংলগ্ন এলাকার সুস্মিতা বাদ্যকর ও তিলপাড়া বিদেশি পাড়ার বাসিন্দা বাবু দাসের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর পরই সংসারে অশান্তি শুরু হয়। স্বামী-স্ত্রীর বনিবনা না হওয়ায় অন্যত্র থাকা শুরু করেন স্ত্রী।

গত পাঁচ বছর ধরে সুস্মিতা আর শ্বশুর বাড়িতে থাকেন না। একটি পেট্রল পাম্পে কাজ করেন তিনি। দুই মেয়েও তার সঙ্গে ভাড়া বাড়িতে থাকে। তবে সম্প্রতি তার ভাই মারা যান। তারপর দক্ষিণপাড়ায় বাপের বাড়িতে গিয়ে থাকা শুরু করেন সুস্মিতা।

বৃহস্পতিবার রাতে সুস্মিতার স্বামী বাবু সেখানে যান। হঠাৎই ঘরে ঢুকে তিনি পেট্রল ছড়িয়ে আগুন লাগিয়ে দেন বলে অভিযোগ উঠেছে। আগুনে জ্বলে ওঠে সারাবাড়ি। চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এর পর দমকল বাহিনীর দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে সব আসবাবপত্র। এমনকি একটি মোটর বাইকও আগুনে পুড়ে গিয়েছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে। স্ত্রী ও শ্বশুর বাড়ির লোকজনের অভিযোগের ভিত্তিতে বাবুকে আটক করে তিলপাড়া থানার পুলিশ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

স্ত্রীর সঙ্গে ঝগড়া করে শ্বশুরবাড়িতে আগুন দিলেন জামাই

আপডেট টাইম : ০৫:২১:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২