ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আজও অমলিন ‘মহানায়ক’ উত্তম কুমার সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস প্রধানমন্ত্রীর সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা বিনিময় কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে অপপ্রচার ও মানহানির প্রতিবাদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা পিরোজপুর করিমুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা সমাবেশ ‎ কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়িক সমিতির নির্বাচন; ভোটাররা চায় নতুন নেতৃত্ব।

উৎসবমুখর পরিবেশে বরগুনায় দুই ইউপিতে চলছে ভোটগ্রহণ

উৎসবমুখর পরিবেশে বরগুনায় স্থগিত হওয়া দুই ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ চলছে। বুধবার সকাল ৮ থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন চলবে ভোটগ্রহণ।

এর আগে, ১৫ জুন বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের উপ-নির্বাচন ও তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের ভোটগ্রহণের কথা থাকলেও তা স্থগিত করে নির্বাচন কমিশন।

বেতাগীর কাজিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেন চলতি বছরের শুরুর দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর এ ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী ১৫ জুন এ ইউনিয়নে উপ-নির্বাচন হওয়ার কথা ছিল।

অপরদিকে, পঞ্চম ধাপে তালতলীর সোনাকাটা ইউনিয়নের নির্বাচনও অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ১৫ জুন। তবে নির্বাচন ঘিরে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি ও নির্বাচনী পরিবেশ ক্ষুণ্ন হওয়ায় নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। এরপর ২০ জুন নির্বাচন কমিশনের উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে ২৯ জুন স্থগিত হওয়া এ দুই ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত করার জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়।

বেতাগী উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী সহিদুল ইসলাম বলেন, কাজিরাবাদ ইউনিয়নে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ চলছে। এখানে চেয়ারম্যান পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহিংসতা এড়াতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।

বেতাগীর কাজিরাবাদ ইউনিয়নে মোট ভোটার ১৩ হাজার ১৬৮ জন। এর মধ্যে পুরুষ ৬ হাজার ৬০১ জন এবং নারী ৬ হাজার ৫৬৭ জন। এ ইউনিয়নের ভোটাররা ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করছেন। এছাড়া তালতলীর সোনাকাটা ইউনিয়নে মোট ৯ হাজার ২৩৬ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ৪ হাজার ৬২০ জন পুরুষ এবং ৪ হাজার ৬১৬ জন নারী ভোটার রয়েছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

আজও অমলিন ‘মহানায়ক’ উত্তম কুমার

উৎসবমুখর পরিবেশে বরগুনায় দুই ইউপিতে চলছে ভোটগ্রহণ

আপডেট টাইম : ০৯:৪৪:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২