ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই নম্বর সাগরদাড়ি ইউনিয়নে উপজেলা যুবদল নেতার নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল চার নম্বর বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপি,র উদ্যোগে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত গণতন্ত্র রক্ষায় প্রধানমন্ত্রীর প্রতি ইনসানিয়াত বিপ্লবের আহ্বান হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন নির্মাতা শুকুর বিদায়ে চঞ্চলের আবেগঘন পোস্ট না ফেরার দেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু ব্যবহারসীমা নিয়ে উদ্বেগ, চ্যাট ও ওয়ার্ক মোড এক করছে চ্যাটজিপিটি ভালো কাজের নিয়তেও মেলে সওয়াব নির্বাচন কমিশন ও জাতীয় সংলাপে এককভাবে অংশ নেবে না জামায়াত ফল পরিবর্তন হওয়া এইচএসসির উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে: শিক্ষামন্ত্রী

চমক নিয়ে আসছেন শেহনাজ গিল

‘পাঞ্জাব কি ক্যাটরিনা’ খ্যাত বলিউড অভিনেত্রী শেহনাজ কৌর গিল। বর্তমানে কাজ করছেন সালমান খানের ‘কভি ইদ কভি দিওয়ালি’ সিনেমায়। এছাড়াও তার হতে অনেকগুলো কাজ আছে। ছোট পর্দা দিয়ে জার্নি শুরু করলেও, একের পর এক বড় পর্দার সুযোগ আসছে তার কাছে।

টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ঘরে প্রতিযোগী হয়ে আসেন শেহনাজ। তারপর সিদ্ধার্থ শুক্লর সঙ্গে সম্পর্ক এবং সিদ্ধার্থের প্রয়াণ। সবমিলিয়ে আরও বেশি লাইমলাইটে চলে আসেন অভিনেত্রী। পঞ্জাবি ছবি দিয়ে বড় পর্দার জার্নি শুরু হলেও কোনও বলিউড ছবিতে তাকে দেখা যায়নি এখনও পর্যন্ত। ভাইজানের সঙ্গে ছবি করার সুযোগের পাশাপাশি তার হাতে এলো আরও একটি প্রোজেক্ট। যেখানে বি টাউনের নামী তারকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন অভিনেত্রী।

বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গিয়েছে, নতুন ছবিতে কাজের সুযোগ পেয়েছেন শেহনাজ গিল। অনিল কন্যা রিয়া কপূরের প্রযোজিত ছবিতে থাকতে চলেছেন তিনি। আরও খবর, রিয়া কপূরের স্বামী কর্ণ বুলানি তৈরি করছেন এই ছবি।

২০১৮ সালে মুক্তি পায় রিয়া কপূরের প্রযোজিত ছবি ‘ভির দি ওয়েডিং’। সেই ছবিতে নারী কেন্দ্রিক বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছিল। পাশাপাশি আধুনিক সম্পর্কও ছিল সেই ছবির মূল বিষয়। রিয়ার আগামী ছবিতেও বিষয় অনেকটা তেমনই থাকতে চলেছে বলে জানা যাচ্ছে। এই ছবিতে শেহনাজ গিল স্ক্রিন শেয়ার করবেন অনিল কপূর, ভূমি পেড়নেকরদের সঙ্গে। চলতি মাসের শেষের দিকেই শুরু হবে শ্যুটিং। ছবির নাম এখনও পর্যন্ত জানা না গেলেও, এই ছবিতে শেহনাজ গিলকে একেবারে ভিন্ন রূপে দেখতে পাওয়া যাবে বলে খবর সূত্রের।

সালমান খানের ‘কভি ইদ কভি দিওয়ালি’ ছবি দিয়ে বড় পর্দায় আত্মপ্রকাশ হতে চলেছে শেহনাজ গিলের। অভিনেত্রীর ইতিমধ্যেই সেই ছবির শ্যুটিং শুরু করে দিয়েছেন। সলমন, শেহনাজ ছাড়াও এই ছবিতে বিভিন্ন চরিত্রে দেখা যাবে পূজা হেগড়ে, রাঘব জুয়াল, সিদ্ধার্থ নিগমকে।

সিদ্ধার্থ শুক্লর মৃত্যুর পর মারাত্মকভাবে ভেঙে পড়েন শেহনাজ গিল। সমস্ত মাধ্যম থেকে বেশ কিছুদিনের বিরতি নেন। ফিরে আসেন পঞ্জাবি ছবি ‘হসলা রাখ’’ দিয়ে। ছবিতে তার সঙ্গে দেখা যায় দিলজিৎ দোসাঞ্জ ও সোনম বাজওয়াকে। ছবিটি বক্স অফিসে সাফল্যও পায়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দুই নম্বর সাগরদাড়ি ইউনিয়নে উপজেলা যুবদল নেতার নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

চমক নিয়ে আসছেন শেহনাজ গিল

আপডেট টাইম : ১০:৪৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২