ঢাকা ০৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

মন্দিরে যাওয়ার পথে বিদ্যুৎস্পৃষ্টে ১০ জনের মৃত্যু

পশ্চিমবঙ্গে জল্পেশের শিব মন্দিরে যাওয়ার পথে গাড়িতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১০ জন  পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ১৬ জন।

আহতদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়ির জেনারেটর থেকে শর্ট সার্কিটের ফলে এ দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে।

সোমবার পাশ্চিমবঙ্গের গণমাধ্যমে খবরে বলা হয়, কোচবিহারের শীতলকুচি থেকে ২৭ জনের একটি পুণ্যার্থীদল একটি পিক-আপ ভ্যানে করে জলপাইগুড়ির জল্পেশের শিব মন্দিরের উদ্দেশে যাচ্ছিলেন। গাড়িতে ডিজেও চলছিল। পুণ্যর্থীদের গাড়িটি চ্যাংড়া বান্ধার ধরলা নদীর সেতু পার করার পর ঘটনাটি ঘটে।

প্রথমে পুণ্যার্থীদের বেশ কয়েকজনকে অচেতন হয়ে পড়তে দেখে চালক পিক-আপ ভ্যানটি চ্যাংড়া বান্ধা হাসপাতালে নিয়ে যান। সেখানেই ১০ জনকে মৃত ঘোষণা করা হয়। আহত পুণ্যার্থীদের দাবি, গাড়ির জেনারেটর থেকে শর্ট সার্কিট হয়েই এই ঘটনা ঘটেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

মন্দিরে যাওয়ার পথে বিদ্যুৎস্পৃষ্টে ১০ জনের মৃত্যু

আপডেট টাইম : ০৯:১৮:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২