ঢাকা ০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

ওসমানী মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ

সিলেট ওসমানী মেডিকেলের দুই শিক্ষার্থীর উপর হামলার ঘটনায় অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে হাসপাতালের পরিচালক ও কলেজ অধ্যক্ষকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্ররা।

এর আগে প্রতিষ্ঠানটির দুই শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ করে রেখেছেন মেডিকেলের শিক্ষার্থীরা। পরে তাদের সঙ্গে যোগ দেন হাসপাতালে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকরা।

সোমবার রাত ১০টা থেকে সড়ক অবরোধ করে রাখেন তারা। একইসঙ্গে হাসপাতালের সব গেট বন্ধ করে রেখেছেন শিক্ষার্থীরা। এতে কোনো রোগী ও তাদের স্বজনরা হাসপাতালে ঢুকতে বা বের হতে পারছেন না। শেষ খবর পাওয়া পর্যন্ত রাত সাড়ে ১২টায় শিক্ষার্থীরা হাসপাতালের সব গেট বন্ধ করে রাস্তায় অবস্থান করছিলেন।

আহত দুই শিক্ষার্থী হলেন- রুদ্র ও নাইমুর রহমান ইমন। ইন্টার্নি নারী চিকিৎসককে উত্ত্যক্ত করার জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আজহার আলী শেখ বলেন, আমরা ঘটনাস্থলে আছি। বিষয়টি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ কাজ করছে।আমরা ইতিমধ্যে হামলাকারীদের শনাক্ত করতে পেরেছি। তাদের ধরতে অভিযান অব্যাহত আছে। আশা করছি, আমরা শিগগিরই তাদের আটক করতে পারব।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ওসমানী মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ

আপডেট টাইম : ০৮:০৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২