ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশকে আরো ১৫ লাখ টিকা দিলো যুক্তরাষ্ট্র

করোনাভাইরাস থেকে সুরক্ষার জন্য পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের বাংলাদেশকে ফাইজারের আরো ১৫ লাখ ডোজ টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ চালানটি ছোট শিশুদের জন্য অনুদান হিসেবে দেওয়া টিকার দ্বিতীয় চালান।

সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ৭০ শতাংশেরও বেশি নাগরিককে সম্পূর্ণ টিকার আওতায় আনার অগ্রগতি ত্বরান্বিত করতে যুক্তরাষ্ট্র ফাইজারের তৈরি আরো ১৫ লাখ ডোজ কোভিড-১৯ টিকা অনুদান দিয়েছে।

এ পর্যন্ত ৭৫ মিলিয়ন বা ৭ কোটি ৫০ লাখ ডোজের বেশি করোনাভাইরাসের টিকা যুক্তরাষ্ট্র অনুদান হিসেবে দিয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এছাড়া করোনা মোকাবিলায় ও মানবিক সহায়তা হিসেবে বাংলাদেশকে ১৪ কোটি ডলারেরও বেশি অনুদান দিয়েছে দেশটি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশকে আরো ১৫ লাখ টিকা দিলো যুক্তরাষ্ট্র

আপডেট টাইম : ০৮:১৮:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২