ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শহীদ নাইমা সুলতানার পরিবারের সাথে সাক্ষাৎ করলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান শহীদ নাইমা সুলতানার পরিবারের সাথে সাক্ষাৎ করলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান খেলাধুলায় মাদকমুক্ত সমাজ, তৃণমূল থেকে প্রতিভা খুঁজতে চাই: আমিনুল হক মৃত্যু/দণ্ড/প্রাপ্ত হাসিনার হু’ম’কি-ধম’কির দায় ভারত সরকার এড়াতে পারে না: ডা. ইরান ব্যবহারকারীদের বিনামূল্যে আনলিমিটেড চ্যাটের সুযোগ দেবে চ্যাটজিপিটি সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে:তথ্য প্রতিমন্ত্রী সোমবার কয়টায় দেখা যাবে এসএসসির ফল, জানাল বোর্ড চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে গেলেন ভোলা টেলিকমের কর্ণধার মাহমুদুল হাসান সুমন উল্লাপাড়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান

যুক্তরাষ্ট্রে উড়তে থাকা দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মাঝআকাশ থেকে অবতরণের সময় দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দুজনের মৃত্যুর খবর জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

ইউএস টুডে তাদের এক প্রতিবেদনে জানায়, বৃহস্পতিবার (১৮ আগস্ট) ওয়াটসনভিল শহরের মিউনিসিপ্যাল বিমানবন্দরে দুটি ছোট বিমান অবতরণের চেষ্টা করেছিল। সে সময়ই এই দুর্ঘটনা ঘটে। বিমান ওঠানামার জন্য ওই বিমানবন্দরে ‘কন্ট্রোল টাওয়ার’ নেই। দুর্ঘটনার সময় রানওয়েতে যারা ছিলেন, তারা কেউ আহত হননি।

নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, দুটি বিমানের একটি ছিল দ্বৈত ইঞ্জিনের সেসনা ৩৪০ এবং আরেকটি একক ইঞ্জিনের সেসনা ১৫২। বিমান দুটি ওয়াটস্নোভিল মিউনিসিপাল এয়ারপোর্টে বিকেল ৩টার দিকে দুর্ঘটনায় পড়ে বলে এক কর্মকর্তা জানিয়েছেন। দুটি বিমানে মোট তিনজন ছিলেন। এদের মধ্যে দুজন মারা গেছেন। দুর্ঘটনার সময় মাটি থেকে ২০০ ফুট উচ্চতায় ছিল দুটি বিমান।

তবে দুর্ঘটনা কীভাবে ঘটল, তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শহীদ নাইমা সুলতানার পরিবারের সাথে সাক্ষাৎ করলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্রে উড়তে থাকা দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

আপডেট টাইম : ০৯:১৭:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২