ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

করোনায় বেশি মৃত্যু যুক্তরাষ্ট্রে, সংক্রমণে শীর্ষে জাপান

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে এক হাজার ৬৬৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৫ লাখ ১৪ হাজার ৪৫৬ জন। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন চার লাখ ৮৯ হাজার ৪৬৯ জন। এ নিয়ে শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬১ কোটি ২৯ লাখ ৮৩ হাজার ৩৩৫ জনে।

একদিনে করোনা থেকে সেরে উঠেছেন ৭ লাখ ২৮ হাজার ৭৭৬ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৫৯ কোটি ৯ লাখ ৯০ হাজার ১৫৭ জন।

শনিবার সকালে করোনাভাইরাসে শনাক্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত আপডেট দেওয়া আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এসময়ে দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে জাপান।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে একদিনে ৩১৭ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন ৫০ হাজার ৬২২ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৯ কোটি ৭০ লাখ ২৬ হাজার ১ জন। এদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ৭৫ হাজার ৩৩৮ জন।

জাপানে একদিনে শনাক্ত হয়েছেন এক লাখ ১২ হাজার ৪০৪ জন রোগী। একই সময়ে মারা গেছেন ২৬১ জন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ১০১ জন এবং শনাক্ত এক কোটি ৯৮ লাখ ৮২ হাজার ৩৯৩ জন।

দৈনিক সংক্রমণে দ্বিতীয় অবস্থানে থাকা দক্ষিণ কোরিয়ায় ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৬৯ হাজার ৩৮৯ জন। এসময়ে মারা গেছেন ৬৮ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ২ কোটি ৩৯ লাখ ৩৩ হাজার ৯৪৯ জন এবং মোট মৃত্যু হয়েছে ২৭ হাজার ৩৮১ জনের।

বৈশ্বিক শনাক্তের তালিকার তৃতীয় অবস্থানে থাকা ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় ৩১ জনের মৃত্যু ও ১৯ হাজার ৮৭ জন সংক্রমিত হয়েছেন। এসময়ে শনাক্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা প্রতিবেশী দেশ ভারতে সংক্রমিত হয়েছেন ৮ হাজার ১২৩ জন। আলোচ্য সময়ে ভারতে করোনায় মারা গেছেন ১৮ জন।

সংক্রমণের দিক থেকে চতুর্থ ও মৃত্যুতে তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে একদিনে ৮২ জনের মৃত্যু ও শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৫ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত তিন কোটি ৪৫ লাখ ৬৩ হাজার ৯২০ জন। এদের মধ্যে মারা গেছেন ছয় লাখ ৮৪ হাজার ৮৬৬ জন।

এদিকে, জার্মানিতে একদিনে মারা গেছেন ৮২ জন এবং সংক্রমিত হয়েছেন ৩০ হাজার ১৬৬ জন। এ নিয়ে দেশটিতে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন কোটি ২৪ লাখ ৫২ হাজার ২৫০ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৪৮ হাজার ২৯৯ জনে।

রাশিয়ায় একদিনে মারা গেছেন ৯৬ জন এবং সংক্রমিত হয়েছেন ৫২ হাজার ১০৬ জন। ইতালিতে এসময়ে ৫৯ জনের মৃত্যু ও সংক্রমিত হয়েছেন ১৫ হাজার ৫৪২ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় বিশ্বের অন্য দেশগুলোর মধ্যে অস্ট্রেলিয়ায় ১৩৩, ইরানে ২৭, মেক্সিকোতে ৩০, ইন্দোনেশিয়ায় ১২, তাইওয়ানে ৫৫, স্পেনে ৬৯, ফিলিপাইনে ৪৩, কানাডায় ৩৪ জনের মৃত্যু হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

করোনায় বেশি মৃত্যু যুক্তরাষ্ট্রে, সংক্রমণে শীর্ষে জাপান

আপডেট টাইম : ০৮:৫৬:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২