ঢাকা ০১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

জর্ডানে ভবন ধ্বস অভিযান সমাপ্ত, ১৪ জনের প্রাণহানী

জর্ডানের রাজধানীতে ধসে পড়া ভবনের ধ্বংসাবশেষ থেকে সর্বশেষ মৃতদেহটি উদ্ধারের মাধ্যমে চারদিনের অভিযান সমাপ্ত হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) সমাপ্ত অভিযানে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জনে। খবর আরব নিউজের।

দেশটির জননিরাপত্তা বিভাগের মুখপাত্র আমের আল-সারতাউই গণমাধ্যমে জানান, শনিবার উদ্ধারকারী দলগুলো সর্বশেষ নিখোঁজ ব্যক্তির মৃতদেহটি খুঁজে পেতে সক্ষম হয়েছে।

মঙ্গলবার আম্মানের প্রাচীনতম বসতি এলাকা জাবাল আল-ওয়েবদেহে একটি চারতলা আবাসিক ভবন ভেঙে পড়লে উদ্ধার অভিযান শুরু করা হয়। চিকিৎসা সূত্র বলেছে, উদ্ধারকৃত সর্বশেষ মৃতদেহটি একজন নারীর।

এর আগে, বৃহস্পতিবার উদ্ধারকর্মীরা ধ্বংসস্তুপ থেকে একটি চার মাস বয়সী মেয়ে শিশুকে উদ্ধার করে। তার গায়ে সামান্য আঘাতের চিহ্ন পাওয়া যায়।

রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়, জর্ডানের পাবলিক প্রসিকিউটর তদন্তের অংশ হিসেবে বিল্ডিং ম্যানেজার ও সংস্কার কাজের সঙ্গে জড়িত আরো দুজন ব্যক্তিসহ তিনজনকে গ্রেফতারের নির্দেশনা দেওয়া হয়েছে।

দুর্ঘটনাস্থলটি রাজধানীর মধ্য জাবাল আল-ওয়েবদেহ এলাকায় অবস্থিত। এলাকাটি অত্যন্ত প্রাণবন্ত একটি সাংস্কৃতিক জীবনঘন বসতি এবং বিপুল সংখ্যক প্রবাসীর আবাসস্থল হিসেবে পরিচিত।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

জর্ডানে ভবন ধ্বস অভিযান সমাপ্ত, ১৪ জনের প্রাণহানী

আপডেট টাইম : ০৮:৩৫:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২