ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

ভারতে বন্যায় একদিনে মৃত্যু ১৮

ভারতে গত তিন দিনের অস্বাভাবিক ভারি বর্ষণে দেশটির উত্তর ও পশ্চিমাঞ্চলজুড়ে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। এতে সোমবার (১০ অক্টোবর) একদিনেই অন্তত ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর এএফপির।

সোমবার (১০ অক্টোবর) দেশটির আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি বর্ষা মৌসুমের বিলম্বিত বিদায়ে ভারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে উত্তর প্রদেশ ও আসামে। গত তিন দিন রাজ্য দুটিতে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের খবরও জানায় তারা। এতে সোমবার একদিনেই বেশ কয়েকজনের প্রাণহানির খবর নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম। বন্যায় রাস্তাঘাট ও ঘরবাড়ি তলিয়ে যাওয়ার পাশাপাশি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলেও উল্লেখ করা হয়।

উত্তরপ্রদেশের পাশাপাশি ভারতের রাজধানী নয়াদিল্লিতেও ভারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে বৃষ্টিজনিত দুর্ঘটনায় কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়াও আগামী কয়েকদিন কর্ণাটক, তামিলনাড়ু, রাজস্থান, উত্তরাখণ্ড ও অন্ধ্রপ্রদেশসহ একাধিক রাজ্যে ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পশ্চিমবঙ্গের পাঁচ জেলাতেও জারি করা হয়েছে সতর্কতা। প্রতিকূল আবহাওয়া বিরাজ করছে রাজধানী নয়াদিল্লিতেও।

ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলেও। স্থানীয় নদীর পানি বাড়তে থাকায়, নতুন করে প্লাবিত হয়েছে উবর রাতচাথানি প্রদেশের বেশ কয়েকটি অঞ্চল। বন্যার পানিতে তলিয়ে গেছে বিভিন্ন আবাসিক এলাকা ও রাস্তাঘাট। ডুবে গেছে ঘরবাড়ি, ক্ষতিগ্রস্ত হয়েছে বহু স্থাপনা। এ ছাড়াও বন্যাদুর্গত এলাকায় আটকা পড়েছেন বহু বাসিন্দা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

ভারতে বন্যায় একদিনে মৃত্যু ১৮

আপডেট টাইম : ০৯:৩৬:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২