ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

রাখাইনে পুলিশ ফাঁড়ি দখল করলো আরাকান আর্মি

মিয়ানমারের রাখাইন রাজ্যের উত্তর মংডুতে এক ঘণ্টা যুদ্ধের পর সীমান্ত রক্ষী পুলিশের একটি ফাঁড়ি দখলে নিয়েছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি।

সোমবার ভোরে চালানো এক অভিযানে ফাঁড়িটি দখল করে তারা। আরাকান আর্মি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ৭ নং সীমান্ত রক্ষী পুলিশ স্টেশনটির পাশেই কিয়েন চুয়াং গ্রামের দিকের সড়কে লিয়েক ইয়া ফাঁড়িটি অবস্থিত। সেই ফাঁড়িতে তীব্র যুদ্ধের কারণে জান্তা পক্ষের বেশ কয়েকজন মারাত্মক আহত হয়েছেন। কিছু জান্তা সেনা আরাকান আর্মির কাছে আত্মসমর্পণ করেছেন।

বিবৃতিতে যুদ্ধ সম্পর্কে আরাকান আর্মি জানায়, তারা তিনজনকে যুদ্ধবন্দী হিসেবে আটক করেছে। কিছু জান্তা সদস্যের মরদেহ ‍উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে অস্ত্র ও সামরিক সরঞ্জাম উদ্ধারও করা হয়েছে।

তবে দ্য ইরাবতি বারবার চেষ্টার পরও আরাকান আর্মির মুখপাত্র ইউ খেইং থুকার সঙ্গে যোগাযোগ করতে পারেনি।

আরাকান আর্মি জানায়, সোমবার ভোর ৪টায় জান্তা ফাঁড়িতে হামলা শুরু করে বাহিনীটির সদস্যরা। জান্তা সেনারা বিভিন্ন দিক থেকে কামানের হামলা করলেও এক ঘণ্টার যুদ্ধে ফাঁড়ি নিয়ন্ত্রণে নেয় আরাকান আর্মি। ঐ ফাঁড়িতে জান্তা সেনা ও সীমান্ত রক্ষী পুলিশ অবস্থান করছিল। তারা আরো জানায়, এ যুদ্ধে একজন আরাকান আর্মির সদস্য নিহত হয়েছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

রাখাইনে পুলিশ ফাঁড়ি দখল করলো আরাকান আর্মি

আপডেট টাইম : ০৮:৪৮:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২