ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

জন্মদিনের আগেই পরীমনির যে উপহারের ঘোষণা এলো

আগামী ২৪ অক্টোবর ৩০-এ পা দেবেন চিত্রনায়িকা পরীমনি। চলচ্চিত্রে আসার পর থেকেই দিনটি নিয়ে বাড়তি উন্মাদনা কাজ করে তার মধ্যে। মাসখানেক আগে থেকে জন্মদিন উদযাপনের নানা পরিকল্পনা করেন। আর জন্মদিনের সন্ধ্যায় পোশাকে ও আয়োজনে চমকে দেন অনুসারীদের। এবারো তার ব্যতিক্রম হচ্ছে না বলে জানিয়েছেন পরীমনি।

স্বামী-সন্তান নিয়ে এবারো ঘটা করেই পরীমনিতার জন্মদিন উদযাপন করবেন, দুইমাস বয়সী ছেলের হাতে নিজের জন্মদিনের কেক কাটবেন।

জন্মদিনের উদযাপন আরো রঙ্গিন করতে জন্মদিনে নতুন গান উপহার হিসেবে পাচ্ছেন। আবু রায়হান জুয়েল পরিচালিত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার একটি গান প্রকাশিত হবে পরীর জন্মদিনে। ইমরানের কণ্ঠে ‘তুই কি আমায় ভালোবাসিস’ শিরোনামের গানটির কথা লিখেছেন শরিফ আলদ্বীন। সুর করেছেন নাজির মাহামুদ।

আবু রায়হান জুয়েল জানিয়েছেন, সিনেমার প্রথম গান পরীমনির জন্মদিনে উপহার হিসেবে প্রকাশিত হচ্ছে। আমাগী বছরের জানুয়ারিতে সিনেমাটি মুক্তি পাবে।

মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে সিনেমাটি নির্মিত। এর চিত্রনাট্য করেছেন জাকারিয়া সৌখিন।

‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমায় সিয়াম আহমেদ ছাড়াও অভিনয় করেছেন পরীমনি, শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম ও আশীষ খন্দকার। শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছে প্রায় ২০ শিশু।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

জন্মদিনের আগেই পরীমনির যে উপহারের ঘোষণা এলো

আপডেট টাইম : ০৮:২১:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২