ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

প্রেমিকের হাত ধরে পার্টিতে অনন্যা!

আদিত্যের সঙ্গে দেখা দিলেন অনন্যা পাণ্ডে

খুব বেশি দিন হয়নি বড় পর্দায় পা রেখেছেন চাঙ্কি পাণ্ডের কন্যা অনন্যা পাণ্ডে। কাজের চেয়ে ব্যক্তিগত জীবনে একাধিক প্রেমের সম্পর্কে জড়িয়ে খবরের শিরোনাম হয়েছেন তিনি।

ফের অনন্যার নাম জড়িয়েছে অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে। সম্প্রতি ‘কফি উইথ করন’ অনুষ্ঠানে আদিত্যকে ‘হট’ বলে মন্তব্য করেন অনন্যা। এবার সেই আদিত্যর হাত ধরে পার্টিতে হাজির হলেন এই নায়িকা। মণীশ মালহোত্রার দিওয়ালি পার্টিতে এ জুটিকে একসঙ্গে দেখা যায়। যার কিছু স্থিরচিত্র প্রকাশ্যে এসেছে। যা নিয়ে চলছে জোর আলোচনা।

প্রকাশিত ছবিতে দেখা যায়, কালো রঙের শেরওয়ানি পরেছেন আদিত্য। তার সঙ্গে রং মিলিয়ে সাদা-কালো রঙের থ্রি পিস পরেছেন অনন্যা পাণ্ডে। এমনকী একসঙ্গে পোজ দিয়ে ছবিও তুলেন তারা। এমন সাজে দুজনকে দেখে নেটিজেনরা বলছেন- ‘যুগ যুগ জিও’।

ক্যারিয়ার ছোট হলেও অনন্যার প্রেমের তালিকা বেশ লম্বা। করন জোহর তার শোয়ে ইশান-কার্তিক আরিয়ানের সঙ্গে অনন্যার সম্পর্কের বিষয় তুলেছিলেন। আর সেখানে অনন্যা জানিয়েছিলেন, অতীতে পড়ে থাকতে চান না তিনি। আর আদিত্য রায় কাপুরের প্রসঙ্গ উঠতেই এ অভিনেত্রী বলেছিলেন, ওকে আমার হট লাগে। শহিদের ভাই ইশানের সঙ্গে সম্পর্ক নিয়ে বেশ সিরিয়াস ছিলেন অনন্যা। শহিদের স্ত্রী মীরা অনন্যার খুব প্রশংসাও করেছিলেন। তাদের পারিবারিক অনুষ্ঠানেও সেইসময় যোগ দিতেন অনন্যা।

এদিকে ‘আশিকি টু’ সিনেমায় কাজ করার পর শ্রদ্ধা কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান আদিত্য রায় কাপুর। এরপর হেমা-কন্যা অহনা দেওলের সঙ্গেও নাম জড়ায় তার। তবে সুপার মডেল হিসেবে পরিচিত ডিভা ধাওয়ানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক বেশি আলোচনায় ছিল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

প্রেমিকের হাত ধরে পার্টিতে অনন্যা!

আপডেট টাইম : ০৮:২৪:০১ পূর্বাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২