ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

ক্যানসার চিকিৎসায় করোনা টিকা কার্যকর: গবেষণা

করোনা মহামারি ঠেকাতে আবিষ্কার হওয়া টিকার আরো একটি উপকারী দিক পাওয়া গেছে। ক্যান্সার চিকিৎসায় করোনা টিকা বেশ সহায়ক ভূমিকা রাখে বলে গবেষণায় উঠে এসেছে।

জার্মানির বন ও চীনের শ্যাংজি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানান, গলবিলের (কণ্ঠনালী ও তার আশপাশের অঞ্চল) ক্যান্সার চিকিৎসায় করোনা টিকা বেশ সহায়ক ভূমিকা রাখে।

গবেষণা প্রবন্ধে তারা বলেন, গলবিলের ক্যান্সারে আক্রান্ত যেসব রোগী করোনা টিকার দুই ডোজ সম্পূর্ণ করেছেন, টিকা না নেয়া রোগীদের তুলনায় তাদের দ্রুত ক্যানসার থেকে সেরে ওঠার সম্ভাবনা অনেক বেশি থাকে। ক্যানসারের চিকিৎসাও তাদের ক্ষেত্রে কার্যকর হয় অধিক হারে।

শুক্রবার বন বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাম্প্রতিক এ গবেষণা সম্পর্কে বলা হয়, অধিকাংশ ক্যানসার কোষ মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে নষ্ট করে দিতে সক্ষম। ক্যানসার কোষগুলোতে পিডি-১ নামে এক ধরনের রিসেপ্টর তৈরি হয়, তা দিয়েই (মানবদেহের) রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে ক্যানসার কোষগুলো।

গবেষণায় দেখা গেছে, করোনা টিকা ক্যানসার কোষগুলোর পিডি-১ রিসেপ্টর তৈরির ক্ষমতা উল্লেখযোগ্য হারে হ্রাস করতে সক্ষম। বিশেষ করে গলবিলের ক্যানসারে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এ ব্যাপারটি লক্ষ্য করা গেছে।

‘ক্যানসার চিকিৎসার প্রাথমিক পদক্ষেপ হলো (ক্যানসার) কোষগুলোর পিডি-১ রিসেপ্টর তৈরির হার হ্রাস করা। ওষুধ প্রয়োগের মাধ্যমে এটি করা হয়ে থাকে। যারা করোনা টিকার দুই ডোজ সম্পূর্ণ করেছেন, তাদের ক্ষেত্রে ওষুধ ব্যবহার করতে হয় কম এবং তাদের সুস্থতার হারও বেশি থাকে। কারণ করোনা টিকার প্রভাব কোষগুলোর রিসেপ্টর তৈরির ক্ষমতা হ্রাস করে।

আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী সায়েন্স অ্যালার্টে এই গবেষণা প্রবন্ধটি ছাপা হয়েছে। সেখানে বলা হয়েছে, চীনের ২৩ টি হাসপাতালে গলবিলের ক্যান্সারে আক্রান্ত ১ হাজার ৫৩৭ জন রোগীর চিকিৎসা সংক্রান্ত তথ্য যাচাইয়ের পর এ সিদ্ধান্তে এসেছেন জার্মানি ও চীনের গবেষকরা। তারা লক্ষ্য করেছেন, ঐ রোগীদের মধ্যে যারা চীনা করোনা টিকা সিনোভ্যাকের দুই ডোজ নিয়েছিলেন, তারা অন্য রোগীদের তুলনায় অনেক দ্রুত সুস্থ হয়ে উঠেছেন।

গবেষক দলের একজন সদস্য ও শ্যাংজি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জিয়ান লি এএফপিকে এ সম্পর্কে বলেন, এক হাজার ৫৩৭ জন রোগীর মধ্যে করোনা টিকার দুই ডোজ সম্পূর্ণ করেছিলেন ৩৭৩ জন রোগী। তাদের তথ্য যাচাই ও পর্যালোচনা করে আমরা জানতে পেরেছি, একদিকে তারা যেমন দ্রুত সুস্থ হয়ে উঠেছেন, অন্যদিকে তাদের ক্যানসারের ওষুধের গুরুতর কোনো পার্শ্বপ্রতিক্রিয়ায়ও ভুগতে হয়নি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

ক্যানসার চিকিৎসায় করোনা টিকা কার্যকর: গবেষণা

আপডেট টাইম : ০৮:০১:০০ পূর্বাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২