ঢাকা ১২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু-শনাক্ত কমছে

চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যু ও শনাক্তের সংখ্যা আরও কমেছে। সোমবার (২১ নভেম্বর) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৭৪ জন। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪ হাজার ৮৯১ জন।

সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস এসব তথ্য জানায়।

তথ্য অনুযায়ী, আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে দেড় শতাধিক। এতে বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ৬৬ লাখ ২৬ হাজার ২৩ জনে। এছাড়া আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ৭০ হাজারের বেশি। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ কোটি ৩০ লাখ ৭৮ হাজার ৯৫৪ জনে।

এদিকে সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এ সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৭ হাজার ৭২২ জন এবং মারা গেছেন ১২২ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এ দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৩৭ লাখ ৭১ হাজার ৭৮৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৪৮ হাজার ২৮১ জন মারা গেছেন।

এদিকে দৈনিক প্রাণহানির তালিকায় এ মুহূর্তে দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া ও চিলি। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬৪ কোটি ৩০ লাখের ঘর। অন্যদিকে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৬৬ লাখ ২৬ হাজার।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু-শনাক্ত কমছে

আপডেট টাইম : ০৮:৫১:১১ পূর্বাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২