ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শহীদ নাইমা সুলতানার পরিবারের সাথে সাক্ষাৎ করলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান শহীদ নাইমা সুলতানার পরিবারের সাথে সাক্ষাৎ করলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান খেলাধুলায় মাদকমুক্ত সমাজ, তৃণমূল থেকে প্রতিভা খুঁজতে চাই: আমিনুল হক মৃত্যু/দণ্ড/প্রাপ্ত হাসিনার হু’ম’কি-ধম’কির দায় ভারত সরকার এড়াতে পারে না: ডা. ইরান ব্যবহারকারীদের বিনামূল্যে আনলিমিটেড চ্যাটের সুযোগ দেবে চ্যাটজিপিটি সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে:তথ্য প্রতিমন্ত্রী সোমবার কয়টায় দেখা যাবে এসএসসির ফল, জানাল বোর্ড চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে গেলেন ভোলা টেলিকমের কর্ণধার মাহমুদুল হাসান সুমন উল্লাপাড়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান

ইউক্রেনকে থামান: রাশিয়া

জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে গোলাবর্ষণ থেকে ইউক্রেনকে থামানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এমন আহ্বান জানান। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

জাপোরিজ্জিয়ায় দফায় দফায় ইউক্রেনের গোলাবর্ষণের ঘটনায় নিজ দেশের উদ্বেগের কথাও জানান দিমিত্রি পেসকভ। তিনি বলেন, আমরা দুনিয়ার সব দেশকে জাপোরিজ্জিয়ায় গোলাবর্ষণ থেকে ইউক্রেনের সামরিক বাহিনীকে থামাতে তাদের প্রভাব ব্যবহারের আহ্বান জানাই।

ইউক্রেন ও রাশিয়া দুই দেশই জাপোরিজ্জিয়ায় গোলাবর্ষণের জন্য পরস্পরকে দায়ী করে আসছে। জাতিসংঘের তরফেও অঞ্চলটিতে সংঘাত বন্ধের জন্য দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে। রবিবার জাতিসংঘের অধীনস্থ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা  (আইএইএ)-র মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি এমন আহ্বান জানিয়েছেন।

আইএইএ জানিয়েছে, ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির কাছাকাছি এলাকায় নতুন করে গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। রবিবার সকালে অল্প সময়ের মধ্যে এক ডজনেরও বেশি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এমন ঘটনাকে ‘অত্যন্ত বিরক্তিকর’ বলে মন্তব্য করেছেন রাফায়েল মারিয়ানো গ্রোসি। তিনি বলেন, ‘এর নেপথ্যে যারাই থাকুক, অবিলম্বে এটা বন্ধ করতে হবে। আমি আগেও অনেক বার বলেছি, আপনারা আগুন নিয়ে খেলছেন।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শহীদ নাইমা সুলতানার পরিবারের সাথে সাক্ষাৎ করলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান

ইউক্রেনকে থামান: রাশিয়া

আপডেট টাইম : ০৮:১২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২