ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

নেইমারের জায়গায় আজ খেলবেন কে?

কাতার বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে পায়ের গোড়ালিতে ইনজুরি পড়ে গ্রুপপর্ব থেকেই ছিটকে গেছেন ব্রাজিল ফুটবলের পোস্টারবয় নেইমার জুনিয়র। তাইতো সোমবার (২৮ নভেম্বর) সুইজারল্যান্ডের বিপক্ষে তাকে পাচ্ছে না পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। তবে তার শূন্যস্থান কে পূরণ করবেন এ ম্যাচে?

নেইমারের জায়গায় তিতে যার দিকে সবচেয়ে বেশি ভরসা রাখতে পারেন তিনি হচ্ছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড রদ্রিগো। সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ী ম্যাচে বদলি হিসেবে খেলেছিলেন তিনি। যদিও গোল অ্যাসিস্টে কোনো অবদান রাখতে পারেননি ২১ বছর বয়সী এ ফরোয়ার্ড। দলের হয়ে দুটি গোলই করেন নাম্বার নাইন রিচার্লিসন।

রদ্রিগোকে না খেলালে সার্বিয়ার বিপক্ষে আক্রমণভাগের ডানপ্রান্তে খেলা রাফিনহাকে দেখা যেতে পারে নেইমারের জায়গায়। সেক্ষেত্রে আক্রমণভাগের ডানপ্রান্তে খেলতে পারেন অ্যান্টোনি।
শুধু নেইমার কেন, দানিলো এবং লুকাস পাকুয়েতার বিকল্প খুঁজতে হবে তিতেকে। নেইমারের পাশাপাশি তারাও তো ইনজুরিতে পড়েছেন। গ্রুপপর্বে ব্রাজিলের পরবর্তী দুই ম্যাচ সুইজারল্যান্ড ও ক্যামেরুনের বিপক্ষে। সুইসদের বিপক্ষে ২৮ নভেম্বর ও ক্যামেরুনের বিপক্ষে ২ ডিসেম্বর মাঠে নামবে সেলেসাওরা। এ দুটি ম্যাচে নেইমারের পাশাপাশি দানিলো এবং পাকুয়েতাকে পাবেন না কোচ তিতে।
ড্যানিলো ইনজুরিতে পড়লেও সংবাদ সংস্থা রয়টার্সের খবরে জানা গেছে, অসুস্থতার কারণে রোববার (২৭ নভেম্বর) পাকুয়েতা ভালো করে অনুশীলন করতে পারেননি। তার সামান্য অস্বস্তি রয়েছে। তবে কোথায় চোট রয়েছে সেটা বোঝা যায়নি।

এর আগে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) খেলার ৮০ মিনিটে মাঠ ছাড়ার আগে নেইমার মোট ৯ বার ফাউলের শিকার হন। এবারের বিশ্বকাপে যা এখন পর্যন্ত কোনো ফুটবলারকে সর্বোচ্চ ফাউল করার রেকর্ড। নেইমার যখন ম্যাচ শেষে সাইডবেঞ্চে বসে ছিলেন, তখনই তার চোখেমুখে স্পষ্ট হয়েছে ইনজুরির যন্ত্রণা। দল যখন জয় উদ্‌যাপনের অপেক্ষা করছিল, তখন ব্রাজিলের মেডিকেল টিম তার প্রাথমিক চিকিৎসা নিয়ে ব্যস্ত ছিল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

নেইমারের জায়গায় আজ খেলবেন কে?

আপডেট টাইম : ০৯:৩০:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২