ঢাকা ১১:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত। গফরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের ২ শিশুর মৃত্যু কুড়িগ্রামে খ্রিস্টানদের প্রতারণা-হুমকির অভিযোগ, আলেমদের সহায়তায় ইসলামে ফিরলেন দেলু সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্ম উৎসব শুভ জন্মাষ্টমী সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎ সাব্বাস ট্রাফিক পুলিশ নবীপ্রেমে আদাবর ১০ নম্বর এলাকায় মিলাদ মাহফিল, আয়োজনে বশির মাইজভান্ডারী শিবপুরে তৃনমুল থেকে প্রতিভাবান খেলোয়ার চিহ্নিত করন, ও বিকাশের লক্ষ্যে শিক্ষার্থীদের ফুটবল খেলা অনুষ্ঠিত জমি জালিয়াতি, বসতবাড়ি দখলের অভিযোগ; পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

কাসেমিরো বিশ্বের সেরা মিডফিল্ডার: নেইমার

চলতি ফুটবল বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডকে ১-০ গোলে পরাজিত করে এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল। সুইসদের বিপক্ষে জয়সূচক গোলটি করেন মিডফিল্ডার ক্যাসেমিরো। ম্যাচের পর পর টুইটারে ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকাকে নিয়ে পোস্ট দিয়ে নেইমার।

টুইটারে পোস্টে নেইমার লিখেছেন, দীর্ঘ সময় ধরেই কাসেমিরো নিজেকে বিশ্বের সেরা মিডফিল্ডার হিসেবে নিজেকে প্রমান করে আসছে।

লাতিন আমেরিকার ফুটবল পরাশক্তির দেশ ব্রাজিল প্রথম ম্যাচে আক্রমণাত্বক ফুটবল খেলে সার্বিয়াকে হারিয়েছিল। তবে সুইসদের বিপক্ষে একের পর এক আক্রমণ করেও কাঙ্ক্ষিত গোলের দেখা মিলছিল না ব্রাজিলের।

ম্যাচের ৮৩ মিনিটে দলের ত্রাতা হয়ে এলেন কাসেমিরো। সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকার গোলেই ব্রাজিলের মুখে হাসি ফুটল।

এদিকে গোড়ালির ইনজুরিতে পড়ে মাঠের বাইরে রয়েছেন দলের সেরা তারকা নেইমার। মাঠে নামতে না পারলেও ম্যাচ জয়ের পর দলের সতীর্থকে অভিনন্দন জানাতে ভুল করেননি তিনি।

২ ডিসেম্বর ক্যামেরুনের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে সেলেসাওরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত।

কাসেমিরো বিশ্বের সেরা মিডফিল্ডার: নেইমার

আপডেট টাইম : ০৭:৪০:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২