ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল তিন দশকের অবদানে বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি গণমাধ্যম স্বাধীন না হলে গণতন্ত্র শক্তিশালী হবে না : রিজভী হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর এজবাস্টনে লজ্জার রেকর্ড পাকিস্তানের, প্রথম দিনেই লিড ইংল্যান্ডের বিশ্বে রেকর্ড উষ্ণতম মাস আগস্ট গাজায় ইসরাইলি হা/ম/লায় একই পরিবারের ৪ সদস্য নি/হত ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য রাষ্ট্রীয় সম্মানিতে ১,১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী বিএমইউতে আত্মহ/ত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে র‌্যালি ও সেমিনার অনুষ্ঠিত বরিশাল বোর্ডে পুনর্নিরীক্ষণে পাস করেছে ৭৯ এসএসসি পরীক্ষার্থী

হাসপাতালে সাড়া দিয়ে ভক্তদের যা জানালেন পেলে

নানা উদ্বিগ্ন-দুশ্চিন্তায় ডুবে থাকা ভক্তদের উদ্দেশ্যে এবার বার্তা দিয়েছেন কিংবদন্তি ফুটবলার পেলে। ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় এই ব্রাজিলিয়ান ভক্তদের শান্ত থাকতে বলেছেন।

ক্যান্সারের সঙ্গে অনেকদিন ধরেই লড়াই পেলের। শরীর সাড়া না দেওয়ায় ব্রাজিলের স্থানীয় সময় গত বুধবার লাইফ সাপোর্টে নেয়া হয় তাকে। আর এই খবর পাওয়ার পর থেকেই তিনটি বিশ্বকাপ জেতা এই ফুটবলারের সুস্বাস্থ্য কামনা করতে ফুটবল বিশ্ব। বেশ কয়েকটি জায়গায় আবার মৃত্যুর গুজবও ছড়িয়ে পড়ে।

ভক্তদের ডাকে কীভাবেই বা সাড়া না দিয়ে পারেন পেলে। ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় এই ব্রাজিলিয়ান লেখেন, ‘বন্ধুরা আমি সবাইকে শান্ত ও ইতিবাচক রাখতে চাই। প্রচুর আশা নিয়ে নিজেকে বেশ শক্ত রেখেছি আমি এবং যথারীতি চিকিৎসা মেনে চলছি। যেই পরিমাণ যত্ন আমি পেয়েছি তাতে পুরো মেডিক্যাল ও নার্সিং দলকে ধন্যবাদ জানাতে চাই।’

‘ঈশ্বরের প্রতি আমার অগাধ আস্থা রয়েছে এবং সারা বিশ্ব থেকে প্রাপ্ত আপনাদের ভালোবাসার প্রতিটি বার্তা আমাকে পুরো উজ্জীবিত রাখে। বিশ্বকাপে ব্রাজিলকে দেখাটাও!’

এর আগে, গত বুধবার ৮২ বছর বয়সি পেলেকে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বিবৃতিতে জানিয়েছে, পেলের শ্বাসতন্ত্রের সংক্রমণ দেখা দিয়েছে। বৃহস্পতিবার থেকে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

হাসপাতালে সাড়া দিয়ে ভক্তদের যা জানালেন পেলে

আপডেট টাইম : ১০:০৫:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২