ঢাকা ১২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

তিউনিসিয়া থেকে ফিরলেন আরও ১৫ বাংলাদেশি

অনলাইন ডেস্ক,সিটিজেন নিউজ: অবৈধভাবে ইউরোপে যাওয়ার পথে নৌকার ইঞ্জিন নষ্ট হয়ে তিন সপ্তাহ ধরে ভূমধ্যসাগরে ভেসে বেড়ানো ৬৪ বাংলাদেশির মধ্যে দেশে ফিরেছেন আরও ১৫ জন।

মঙ্গলবার বিকেল সোয়া ৫টার দিকে কাতার এয়ারওয়েজের কিউআর-৬৩৪ ফ্লাইটে তিউনিসিয়া থেকে ওই ১৫ বাংলাদেশি ঢাকায় পৌঁছান বলে নিশ্চিত করেছেন বেসরকারি সংস্থা ব্র্যাকের অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল হাসান।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিমানবন্দরে তাদের জিজ্ঞাসাবাদ করছে বলে জানিয়েছে ইমিগ্রেশন সূত্র।

এই নিয়ে চার দিনে ফিরলেন ৩২ বাংলাদেশি। বাকিদেরও দেশে ফেরত পাঠানো হবে বলে নিশ্চিত করেছে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস।

এর আগে, তিউনিসিয়া ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া ৬৪ বাংলাদেশির মধ্যে গত ২১ জুন ফিরেছেন ১৭ বাংলাদেশি।

রেড ক্রিসেন্টের বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায়, প্রায় তিন সপ্তাহ ধরে তিউনিসিয়ার সাগরে একটি নৌকায় ভাসছিলেন ৬৪ বাংলাদেশিসহ ৭৫ অভিবাসন প্রত্যাশী। নৌকাটি তিউনিসিয়ার উপকূলের কাছাকাছি পৌঁছালেও কর্তৃপক্ষ তীরে নামার অনুমতি দেয়নি।

দেশটির কর্তৃপক্ষ জানায়, তাদের শরণার্থী কেন্দ্রে নতুন করে কাউকে জায়গা দেয়া সম্ভব না। ফলে ওই নৌকাটি উপকূলীয় জারজিস শহর থেকে ২৫ কিলোমিটার দূরে সাগরে ভাসতে থাকে।

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস সূত্র জানায়, আটকে পড়া বাংলাদেশিরা দেশে ফিরে যাবেন- দূতাবাসের পক্ষ থেকে তিউনিসিয়ার কর্তৃপক্ষকে এমন নিশ্চয়তা দেয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গত ১৮ জুন সন্ধ্যায় জারজিস বন্দরে তাদের নামার অনুমতি দেয়। তবে তারা থাকার অনুমতি দেয়নি।

কঠোর নজরদারিতে তাদের রেড ক্রিসেন্ট ও আইওএম পরিচালিত শেল্টার হাউজে রাখার ব্যবস্থা করা হয়। সেখান থেকে পর্যায়ক্রমে সবাইকে দেশে পাঠানো হচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

তিউনিসিয়া থেকে ফিরলেন আরও ১৫ বাংলাদেশি

আপডেট টাইম : ০১:২২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুন ২০১৯