ঢাকা ০৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল তিন দশকের অবদানে বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি গণমাধ্যম স্বাধীন না হলে গণতন্ত্র শক্তিশালী হবে না : রিজভী হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর এজবাস্টনে লজ্জার রেকর্ড পাকিস্তানের, প্রথম দিনেই লিড ইংল্যান্ডের বিশ্বে রেকর্ড উষ্ণতম মাস আগস্ট গাজায় ইসরাইলি হা/ম/লায় একই পরিবারের ৪ সদস্য নি/হত ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য রাষ্ট্রীয় সম্মানিতে ১,১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী বিএমইউতে আত্মহ/ত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে র‌্যালি ও সেমিনার অনুষ্ঠিত বরিশাল বোর্ডে পুনর্নিরীক্ষণে পাস করেছে ৭৯ এসএসসি পরীক্ষার্থী

টেকনাফে ১ লাখ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

কক্সবাজারের টেকনাফে মাদক কারবারিদের হেফাজত থেকে ১ লাখ ৫০০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-১৫। এ সময় এক নারীসহ দুজনকে আটক করা হয়।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাতে টেকনাফের ফুলের ডেইলস্থ মো. শফিকের বসতঘরের সামনে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন র‌্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।

আটক ব্যক্তিরা হলেন: টেকনাফের হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার মৃত মোহাম্মদ হোসাইনের ছেলে ওসিউর রহমান (৪৮) ও একই এলাকার মো. শফিকের স্ত্রী আয়েশা খাতুন (৩২)।

মো. আবু সালাম চৌধুরী বলেন, মাদক কেনাবেচার সংবাদ পেয়ে ফুলের ডেইলস্থ মো. শফিকের বসতঘরের সামনে অভিযান চালানো হয়। অভিযানে নারীসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাদের তথ্যমতে ১ লাখ ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, র‌্যাবের আভিযানিক দল ঘটনাস্থলে পোঁছার আগেই দুই মাদক কারবারি পালিয়ে যায়। আটক ও পলাতকরা পরস্পর যোগসাজশে অবৈধভাবে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে তাদের হেফাজতে রেখেছিল।

মাদকদ্রব্য আইনে মামলা করার পর আটক ব্যক্তিদের টেকনাফ থানায় সোপর্দ করা হবে বলেও জানান র‌্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক মো. আবু সালাম চৌধুরী।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

টেকনাফে ১ লাখ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

আপডেট টাইম : ০৮:৩৮:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩