ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইলুহারে পবিত্র ব্যাপারীর ওপর বর্বর হামলার অভিযোগ ; জড়িতদের গ্রেপ্তারের দাবি বিমানের সাবেক এমডি ও সিইও এয়ার ভাইস মার্শাল রফিকুল ইসলাম আর নেই ধামইরহাটে নজরুল বর্ষ উদযাপন বাস্তবায়নের লক্ষে মতবিনিময় সভা স্বেচ্ছাসেবক দলের কর্মী মারুফকে কুপিয়ে জখম,রামেকে ভর্তি হামলাকারী জিয়ারুল আওয়ামী দোসর গ্রেপ্তারের দাবি নগর স্বেচ্ছাসেবক দলের  কাশিমনগর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় শতভাগ সাফল্য স্বচ্ছতা ও নিষ্ঠায় দায়িত্ব পালন করছেন কুড়িগ্রাম উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ফিরোজুর রহমান অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট সাংবাদিকতার আড়ালের অন্ধকার আমার অভিজ্ঞতা থেকে কিছু নির্মম সত্য কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ সংকট: দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে শিল্প রফতানি ব্যাহত লেখাপড়ায় বিঘ্নিত পিরোজপুরে যুবলীগ নেতা ও কলেজ অধ্যক্ষ অলক কর্মকার গ্রেপ্তার উন্নয়ন ও জনসেবায় দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকার দাবি

সবার মধ্যে মমত্যবোধ, দেশাত্ববোধ, মূল্যবোধ জাগ্রত হলে সুন্দর দেশ গড়া সম্ভব

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: বিজ্ঞানী, সরকারি আমলা, চিকিৎক সব পেশাজীবীদের উদ্দেশে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘একজন অনেক মেধাবি মানুষ। তিনি এক সময় সরকারের সচিব হলেন কিংবা শহরের বড় ডাক্তার হলেন। কিন্তু সেই ডাক্তার যদি গরিব মানুষদের ফি ছাড়া না দেখেন, তাহলে এমন মেধাবী মানুষ দিয়ে সমাজের খুব বেশি উপকার হয় না।’

মঙ্গলবার (২৫ জুন) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধনের সময় এমন কথা বলেন তথ্যমন্ত্রী।
তিনি বলেন, ‘যার দুয়ার নিজের গ্রামের মানুষ কিংবা গরিব মানুষদের জন্য বন্ধ থাকে, সমাজ-দেশ তার কাছ থেকে কতটুকু পাবে? সেজন্য অনুরোধ জানাব, আমাদের সবার মধ্যে মমত্যবোধ, দেশাত্ববোধ, মূল্যবোধ – এগুলোর যেন জাগ্রত করি। তাহলেই সুন্দর দেশ গড়া সম্ভব।’

তিনি বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা অনেক কিছু উদ্ভাবন করেছে। যেগুলো অন্য কোথাও কেউ উদ্ভাবন করতে পারেনি। আমাদের তরুণরা যেসব উদ্ভাবন করেছে, তাদেরকে যদি আরও উৎসাহিত করি, তাদের প্রয়োজনীয়তার যোগান দিতে পারি, তাহলে তারা পৃথিবীকে নাড়িয়ে দিতে পারবে। এমন অনেক তরুণ আমাদের আছে।’

মঙ্গলবার শুরু হওয়া তিন দিনব্যাপী এ মেলা চলবে বৃহস্পতিবার (২৭ জুন) পর্যন্ত। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের দেয়া তথ্য মতে, এ মেলায় সারা দেশ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সিনিয়র, জুনিয়র, বিশেষ গ্রুপ ও গাইডসহ ২৬৪ জন অংশগ্রহণ করেন। ১৯৮টি বিজ্ঞান প্রজেক্ট অংশগ্রহণ করেছে এ মেলায়।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব (অতিরিক্ত দায়িত্ব) ইতি রাণী পোদ্দার, এ জাদুঘরের ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. নূরুল আলমসহ এতে অংশ নেয়া প্রতিযোগী ও তাদের অভিভাবকরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ইলুহারে পবিত্র ব্যাপারীর ওপর বর্বর হামলার অভিযোগ ; জড়িতদের গ্রেপ্তারের দাবি

সবার মধ্যে মমত্যবোধ, দেশাত্ববোধ, মূল্যবোধ জাগ্রত হলে সুন্দর দেশ গড়া সম্ভব

আপডেট টাইম : ১১:০৬:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুন ২০১৯