ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত। গফরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের ২ শিশুর মৃত্যু কুড়িগ্রামে খ্রিস্টানদের প্রতারণা-হুমকির অভিযোগ, আলেমদের সহায়তায় ইসলামে ফিরলেন দেলু সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্ম উৎসব শুভ জন্মাষ্টমী সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎ সাব্বাস ট্রাফিক পুলিশ নবীপ্রেমে আদাবর ১০ নম্বর এলাকায় মিলাদ মাহফিল, আয়োজনে বশির মাইজভান্ডারী শিবপুরে তৃনমুল থেকে প্রতিভাবান খেলোয়ার চিহ্নিত করন, ও বিকাশের লক্ষ্যে শিক্ষার্থীদের ফুটবল খেলা অনুষ্ঠিত জমি জালিয়াতি, বসতবাড়ি দখলের অভিযোগ; পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

শাবিপ্রবির শিক্ষক সমিতি নির্বাচন ১৮ জানুয়ারি

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির’ নির্বাচন আগামী ১৮ জানুয়ারি (বুধবার) অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যে নির্বাচনী তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশনার ও পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের অধ্যাপক ড. এম ফরহাদ হাওলাদার।

রোববার রাতে এ বিষয়ে অধ্যাপক ড. এম ফরহাদ হাওলাদার জানান, আগামী ১৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে শিক্ষক সমিতি নির্বাচনের ভোটগ্রহণ সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী ৫৬০ শিক্ষকের মধ্যে ৪২৪ জন বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছেন এবং বাকি ১৩৬ শিক্ষক শিক্ষা ছুটিসহ অন্যান্য ছুটিতে আছেন।

নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ১০ জানুয়ারি বিকেল ৩টা পর্যন্ত এবং মনোনয়নপত্র বাছাই একই দিন বিকেল ৪টায়। এ ছাড়াও প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ ১১ জানুয়ারি দুপুর ২টায়, মনোনয়নপত্র প্রত্যাহার ১২ জানুয়ারি দুপুর ১২টায় এবং চূড়ান্ত প্রার্থী তালিকা একই দিন বিকেল ৪টায় ঘোষণা করা হবে।

এবারের নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, গণিত বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুর রশিদ, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের অধ্যাপক ড. এবিএম আবদুল মালেক, ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহম্মদ শহিদুল হক এবং ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের অধ্যাপক ড. আহমদ সায়েম।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত।

শাবিপ্রবির শিক্ষক সমিতি নির্বাচন ১৮ জানুয়ারি

আপডেট টাইম : ০৯:১৭:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩