ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে: প্রধানমন্ত্রী উপদেষ্টা পোশাকশ্রমিকদের মজুরি ২২ হাজারে শ্রমিক, ১৫ হাজার ৮০০ টাকায় মালিকপক্ষ স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জার্মানিতে গ্যাস লিকের ঘটনায় একই পরিবারের ৫ জনের মৃ/ত্যু বান্দরবানে রাজগুরু বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো দুবলার চরে রাশ উৎসব পটুয়াখালীতে রাশপূজা উদ্বোধন করলেন এমপি মোশাররফ এনভিডিয়ার নেতৃত্বে হুয়াংয়ের ফেরা, চাঙা এআই ও প্রযুক্তি খাতের শেয়ার

নোয়াখালীতে গর্তের পাশে মিলল শিশুর লাশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে চার মাস বয়সী এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে শিশুটির নাম-পরিচয় পাওয়া যায়নি।

শুক্রবার (২৭ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের মনির কোম্পানীর বাড়ির পিছনে একটি ছোট গর্তের পাশে থেকে ওই শিশুর মরদেহটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় লোকজন উপজেলার রামপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের মনির কোম্পানীর বাড়ির পিছনে একটি ছোট গর্তের পাশে শিশুর অর্ধগলিত মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ সেখানে গিয়ে শিশুটির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

কিছুদিন আগে শিশুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শরীরে পচন ধরায় তাকে চেনা যাচ্ছে না। তার নাম-পরিচয় এখনো জানা যায়নি।

কিভাবে শিশুটির মৃত্যু হয়েছে বা কেউ তাকে হত্যা করে ওখানে মাটি চাপা দিয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। শিশুটির বাড়ি কোন এলাকায়, তা জানতে পুলিশ তদন্ত করছে।

কোম্পানীগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শিশুটির মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে: প্রধানমন্ত্রী উপদেষ্টা

নোয়াখালীতে গর্তের পাশে মিলল শিশুর লাশ

আপডেট টাইম : ০৮:১৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩