ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে: প্রধানমন্ত্রী উপদেষ্টা পোশাকশ্রমিকদের মজুরি ২২ হাজারে শ্রমিক, ১৫ হাজার ৮০০ টাকায় মালিকপক্ষ স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জার্মানিতে গ্যাস লিকের ঘটনায় একই পরিবারের ৫ জনের মৃ/ত্যু বান্দরবানে রাজগুরু বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো দুবলার চরে রাশ উৎসব পটুয়াখালীতে রাশপূজা উদ্বোধন করলেন এমপি মোশাররফ এনভিডিয়ার নেতৃত্বে হুয়াংয়ের ফেরা, চাঙা এআই ও প্রযুক্তি খাতের শেয়ার

থানায় বৈঠকে কিশোর গ্যাংয়ের হামলা, সাংবাদিকসহ আহত ৫

নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানায় সালিশি বৈঠকে কিশোর গ্যাংয়ের হামলার ঘটনা ঘটেছে। এ সময় মারামারির সময় ছবি তুলতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক নুর উদ্দিন মুরাদসহ পাঁচজন।

রোববার সন্ধ্যার দিকে কোম্পানীগঞ্জ থানার ভেতর ও প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক একটি ঘটনায় অভিযোগের পরিপ্রেক্ষিতে দুইপক্ষকে নিয়ে বিকেলে কোম্পানীগঞ্জ থানায় সালিশ বৈঠক করছিলেন এসআই মো. মাসুদ। ওই বৈঠকে এক পক্ষ থানার মধ্যে স্থানীয় ‘কিশোর গ্যাং’ সদস্যদের ডেকে আনে। সালিশে কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারিতে জড়ায় উভয়পক্ষ। এ সময় এক ব্যক্তিকে থানার ভেতর থেকে রাস্তার ওপরে এনে পেটাতে থাকে ওই কিশোররা। এ সময় ওই মারামারির ছবি তুলতে গেলে সাংবাদিক নুর উদ্দিনের ওপর হামলা চালায় তারা। তখন ওই সাংবাদিককে রক্ষা করতে গিয়ে স্থানীয় আরো চার-পাঁচজন আহত হন।

ভুক্তভোগী সাংবাদিক নুর উদ্দিন মুরাদ জানান, কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে হামলার পর ছুরিকাঘাতে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এম মিজানুর রহমান বলেন, থানার ভেতরে কোনো সমস্যা হয়নি। সালিশ বৈঠকে আসা উভয়পক্ষের লোকজন থানার সামনে মারামারিতে জড়ান। এ সময় ছবি তুলতে গিয়ে একজন সাংবাদিকও হামলার শিকার হন। এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে: প্রধানমন্ত্রী উপদেষ্টা

থানায় বৈঠকে কিশোর গ্যাংয়ের হামলা, সাংবাদিকসহ আহত ৫

আপডেট টাইম : ০৮:৫১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩