ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বিষপানে জীবন দিলেন ইউপি সদস্য

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় বিষপানে আত্মহত্যা করেছেন শাহজাহান শাহিন নামে এক ইউপি সদস্য। সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

মৃত শাহজাহান শাহীন উপজেলার হাসনাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। তিনি ওই ইউনিয়নের শ্রীপুর গ্রাম মসজিদ বাড়ির মৃত মো. নরুল ইসলমের ছেলে।

জানা যায়, কিছুদিন ধরে সামাজিক একটি তুচ্ছ ঘটনার সমস্যা সমাধান নিয়ে ভুগছিলেন শাহজাহান শাহীন। রোববার দুপুরে বাড়ির পাশে খোলা জায়গায় বিষপান করেন তিনি। পরে ঘরে এসে অসুস্থ হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।পরে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে মারা যান তিনি।

হাসনাবাদ ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বলেন, লোকের মুখে শুনেছি শাহীন মেম্বার বিষপান করে আত্মহত্যা করেছেন। আমার ইউনিয়ন পরিষদের সকল মেম্বারদের মধ্যে শাহীন ভাই একজন সৎ ব্যক্তি ছিলেন। সততা থেকে কখনো পিছপা হতেন না তিনি। মানুষের বিপদে সব সময় এগিয়ে যেতেন। আমরা একজন যোগ্য ও সৎ ব্যক্তিকে হারালাম।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

বিষপানে জীবন দিলেন ইউপি সদস্য

আপডেট টাইম : ০৮:৫৩:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩