ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম : ত্রাণমন্ত্রী জুমার নামাজ শেষে দোয়া-মোনাজাত মাধ্যমে পিরোজপুরে আল্লামা সাঈদীর তৃতীয় শাহাদাত বার্ষিকী পালিত সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে কাভারভ্যানসহ ২২ লাখ টাকার অবৈধ তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ার মানিক প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করে তালাকদিয়ে বিয়ে না করে সংসার করছে নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে ৩৫ টি পোশাক কারখানা বন্ধ উৎপাদনে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী

শস্য উৎপাদনে সরকার চার শতাংশ সুদে কৃষিঋণ দেবে

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: শস্য উৎপাদনে সরকার চার শতাংশ সুদে কৃষিঋণ দেবে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য।

বৃহস্পতিবার (২৬ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলমের টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, সমবায়ী কৃষকদের সিঙ্গেল ডিজিটে সুদ হারে কৃষিঋণ প্রদানে প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা বাস্তবায়নে বিআরডিবির মাধ্যমে ‘দারিদ্র বিমোচনের লক্ষ্যে পুষ্টি সমৃদ্ধ উচ্চ মূল্যের অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরণ কর্মসূচি’ শীর্ষক প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হবে। এ প্রকল্পের আওতায় কৃষকরা অপ্রধান শস্য উৎপাদনে চার শতাংশ সুদে ঋণ নিতে পারবেন।

এছাড়া ‘পল্লী উৎপাদন বৃদ্ধিকল্পে বিআরডিবির অদম্য অভিযাত্রা প্রকল্প’ শীর্ষক প্রকল্পের আওতায় ৮ শতাংশ সুদে সমবায়ী ঋণ প্রদানের প্রস্তাব করা হয়েছে। এ সময় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) একটি প্রকল্পের আওতায় এ ঋণ দেয়া হবে এবং শিগগিরই এ প্রকল্প বাস্তবায়ন হবে বলে জানান প্রতিমন্ত্রী।

ঢাকা-১১ আসনের সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে স্বপন ভট্টাচার্য জানান, বর্তমানে কৃষক সমবায় সমিতির সংখ্যা ৫৪ হাজার ২০২টি। এর সদস্য সংখ্যা ১৭ লাখ ৩০ হাজার ৮৪৩। এ সব সমিতির মূলধনের পরিমাণ ১৭৭ কোটি ৭৫ লাখ টাকা। এরমধ্যে শেয়ার ৬৬ কোটি ৯৭ লাখ ৯৫ হাজার ও সঞ্চয় ১১০ কোটি ৭৭ লাখ ৫ হাজার।

তিনি জানান, সমবায় সমিতির মাধ্যমে বিভিন্ন কৃষিভিত্তিক কর্মকাণ্ডের বিপরীতে তিন হাজার ৭৩৪ কোটি ৭০ লাখ ৫৪ লাখ টাকা ঋণ প্রদান, সেচ কার্যক্রমে ১৮ হাজার ৩৬০টি গভীর নলকূপ, ৪৪ হাজার ৫২৩টি অগভীর নলকূপ, ২৭ হাজার ৩০০টি হস্তচালিত পাম্প ও ১৯ হাজার ৪০৫টি শক্তিচালিত পাম্প বিতরণ করা হয়েছে।

চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলমের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম জানান, ‘সবার জন্য নিরাপদ পানি’ সরকারের এই ভিশন বাস্তবায়নের লক্ষ্যে রাজধানীর সমস্ত বস্তিবাসীদের আগামী ডিসেম্বরের মধ্যে বৈধ ও নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থার আওতায় আনা হবে।

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেনের প্রশ্নের জবাবে তাজুল ইসলাম জানান, শতভাগ স্যানিটেশন কভারেজের লক্ষ্যমাত্রা অর্জনে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে ৯৯ শতাংশ জনগণ মৌলিক স্যানিটেশনের অন্তর্ভুক্ত। মৌলিক স্যানিটেশনের দিক থেকে সার্কভূক্ত দেশের মধ্যে বাংলাদেশ দ্বিতীয় স্থানে রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম : ত্রাণমন্ত্রী

শস্য উৎপাদনে সরকার চার শতাংশ সুদে কৃষিঋণ দেবে

আপডেট টাইম : ০৭:৩৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০১৯