ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: খসরু চৌধুরী

মাদক মুক্ত সমাজ চাই, বিকশিত জীবন চাই এই স্লোগান বাস্তবায়নের লক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ৪৯ নং ওয়ার্ডে কে সি স্পোর্টিং ক্লাবের যাত্রা শুরু হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কে সি স্পোর্টিং ক্লাবের উদ্বোধন ঘোষণা করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক, বিজিএমইএর পরিচালক, নিপা গ্রুপ ও কেসি ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মো. খসরু চৌধুরী সিআইপি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজ থেকে কুসংস্কার, অন্যায়-অত্যাচার দূরীকরণে যেমন শিক্ষার বিকল্প নেই, তেমনি মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা করার সুযোগ করে দিতে হবে।

তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে এই দেশকে গড়ে তুলবে। খারাপ সঙ্গ ত্যাগ করে শিক্ষার্থীরা যেন ভবিষ্যতে দায়িত্বশীল মানুষ হয়ে উঠতে পারে, সে বিষয়ে শিক্ষকদের খেয়াল রাখতে হবে। লেখাপড়ার পাশাপাশি ছেলেমেয়েদের খেলাধুলায়ও পারদর্শী করে তুলতে হবে। এটা করা শিক্ষকদের দায়িত্ব। সমাজ থেকে মাদক দূরীকরণে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে কেসি ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক মোঃ শাহ আলমসহ স্থানীয় মুরব্বি, আওয়ামী লীগ ও আঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: খসরু চৌধুরী

আপডেট টাইম : ০৯:০৪:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩