ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে মা/দক ও অস্ত্র সহ গ্রে/ফতার -৬ কুড়িগ্রামে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নেই অনুমোদন,সুনামগঞ্জের মঙ্গলকাটায় নিষেধাজ্ঞা অমান্য করে স মিল চালাচ্ছেন মিল মালিক আব্দুস সামাল দুই সাংবাদিকের বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনালে আইনজীবীর মামলা: বিভিন্ন সংগঠনের নিন্দা নরসিংদী জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জ/ব্দ সহ ২ হাজার টাকা জরিমানা যে কারণে ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া এমডি-সিইওদের কর্মদক্ষতা মাপতে নতুন কেপি আই কাঠামো সিটি নির্বাচন: ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারী আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

গবেষণার ফলে জমিতে উৎপাদন বাড়ছে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, গবেষণার মাধ্যমে আমাদের দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। দেশে জনসংখ্যা বাড়ছে আর কৃষি জমি কমছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় কৃষি জমির উপর গবেষণার ফলে জমিতে উৎপাদন বাড়ছে।

শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর সদর উপজেলার শাহতলী এলাকায় প্রিমিয়াম ইকো ব্লকস্ লিমিটেডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. দীপু মনি আরো বলেন, যে জমিতে আগে এক ফসল হয়েছে, এখন তিন ফসল হয়। আবার যে জমিতে ফসল হয়নি, এখন হচ্ছে এবং আগের তুলনায় বহুগুণ ফসল উৎপাদন হয়। আর এসব সম্ভব হয়েছে গবেষণা কারণে। কাজেই আমাদের আরো বেশি করে কৃষি এবং পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।

মন্ত্রী বলেন, আমাদের উন্নয়নের সঙ্গে অবকাঠামোগত উন্নয়ন দরকার হবে। আমাদের ইট দরকার হবে। ইটের ক্ষেত্রে খুব ভালো পরিবেশে বিকল্প ব্যবস্থা থাকতে হবে। যেটা তৈরি করতে কৃষি জমি নষ্ট হয়, সেটা না করাই ভালো কাজ হবে।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে তার সুযোগ্য কন্যা আমাদেরকে স্মার্ট বাংলাদেশ পথ দেখাচ্ছেন। এর জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিমিয়াম ইকো ব্লকস লিমিটেডের চেয়ারম্যান হেলাল উদ্দিন। এমআর ইসলাম বাবু’র সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে মা/দক ও অস্ত্র সহ গ্রে/ফতার -৬

গবেষণার ফলে জমিতে উৎপাদন বাড়ছে: শিক্ষামন্ত্রী

আপডেট টাইম : ০৮:২৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩