ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম : ত্রাণমন্ত্রী জুমার নামাজ শেষে দোয়া-মোনাজাত মাধ্যমে পিরোজপুরে আল্লামা সাঈদীর তৃতীয় শাহাদাত বার্ষিকী পালিত সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে কাভারভ্যানসহ ২২ লাখ টাকার অবৈধ তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ার মানিক প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করে তালাকদিয়ে বিয়ে না করে সংসার করছে নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে ৩৫ টি পোশাক কারখানা বন্ধ উৎপাদনে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী

বিক্ষুব্ধ ছাত্রদল নেতাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করলেও কোনো সমাধানে আসতে পারেননি বিএনপি নেতারা

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: বয়সসীমা শিথিল, ঘোষিত তফসিল প্রত্যাহার, বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত বিক্ষুব্ধ ছাত্রদল নেতাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করলেও কোনো সমাধানে আসতে পারেননি বিএনপি নেতারা। তাই আজ (শুক্রবার) যথারীতি আন্দোলন চালিয়ে যাবেন তারা। বৃহস্পতিবার রাতে এ কথা জানিয়েছেন বিক্ষুব্ধ ছাত্রদল নেতা করিম সরকার।

তিনি বলেন, রাতে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রথমে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খানসহ দায়িত্বপ্রাপ্ত নেতারা নিজেরা আলোচনা করেন। স্কাইপের মাধ্যমে সংযুক্ত হন লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর আমাদের একটি প্রতিনিধিদলকে ডাকেন কথা বলতে।
করিম সরকার বলেন, জ্যেষ্ঠ নেতারা সমস্যা সমাধানে শনিবার পর্যন্ত সময় চান। পাশাপাশি জানান শুক্রবার দলের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের মাঝে ফরম বিক্রি করা হবে। এ সময় তারা দলের এ সিদ্ধান্ত মানতে পারছেন না বলে জ্যেষ্ঠ নেতাদের জানিয়ে দেন।

তিনি আরও বলেন, আমাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। শুক্রবার যথারীতি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাব।

এর আগে বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি কার্যালয়ের সিসিটিভি ভেঙে ফেলেন। বিকেল ৪টায় কার্যালয়ে আসেন মির্জা আব্বাস। তিনি কমিটি গঠনের দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে আলাপ করে ক্ষুব্ধ নেতাদের কাছে সন্ধা পর্যন্ত সময় চান। বলেন, রাতে আমরা বসে আলোচনা করে দাবি মানার চেষ্টা করব। মির্জা আব্বাসের এমন আশ্বাসে কার্যালয় ছাড়েন ছাত্রদলের নেতারা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম : ত্রাণমন্ত্রী

বিক্ষুব্ধ ছাত্রদল নেতাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করলেও কোনো সমাধানে আসতে পারেননি বিএনপি নেতারা

আপডেট টাইম : ০৬:২১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০১৯