ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

মধ্যপ্রাচ্যে রমজান শুরু ২৩ মার্চ, বাংলাদেশে কবে?

আগামী ২২ মার্চ (বুধবার) মধ্যপ্রাচ্যের আকাশে রমজান মাসের নতুন চাঁদ দেখা যাবে। ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ২৩ মার্চ (বৃহস্পতিবার) থেকে রোজা শুরু হবে।

আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টারের (আইএসি) বরাত দিয়ে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম অ্যারাবিয়ান বিজনেস।

আইএসি এর হিসেব অনুযায়ী, মধ্যপ্রাচ্যের একদিন পর, অর্থাৎ ২৪ মার্চ থেকে উপমহাদেশের তিন দেশ বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে রোজা শুরু হওয়ার কথা।

এদিকে রোজা শুরুর সম্ভাব্য দিনের পাশাপাশি ঈদুল ফিতরের দিনও ঘোষণা করেছে আইএসি। সংস্থাটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেছেন, চলতি বছর যদি ২৯টি রোজা হয়, সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ২১ এপ্রিল ঈদুল ফিতর উদযাপন করা হবে; আর উপমহাদেশে হবে ২২ এপ্রিল।

আরবি ক্যালেন্ডারে নবম মাস রমজান। এ মাসের নাম এসেছে আরবি ‘রামাদ’ শব্দ থেকে। এর অর্থ ‘তপ্ত’ বা ‘শুষ্কতা’। রমজান মাস দোয়া কবুলের মাস। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘রমজান মাসে প্রত্যেক মুসলিমের দোয়া কবুল করা হয়।’

সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমরা এ সময় সৃষ্টিকর্তার সন্তুষ্টিলাভের আশায় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থেকে রোজা পালন করেন। রমজান শেষে শাওয়াল মাসের প্রথমদিন মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব-ঈদুল ফিতর উদযাপিত হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

মধ্যপ্রাচ্যে রমজান শুরু ২৩ মার্চ, বাংলাদেশে কবে?

আপডেট টাইম : ১০:২৩:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩