ঢাকা ০১:০৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা, সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, প্যারিসসহ বিভিন্ন শহরে সংঘর্ষ হেবরনে ফিলিস্তিনি পরিবারকে উচ্ছেদ করল ইসরাইলি বাহিনী হকির উন্নয়নে বছরজুড়ে অনুশীলন ও উন্নত অবকাঠামো প্রয়োজন সাঈদীর মা/মলার বাদী মানিক পশারীর মৃ;/ত্যু, দাফনে বাধার অভিযোগ; গোপনে গার্ড অব অনার কেশবপুরে যুব সমাজের উদ্যোগ জিয়া স্মৃতি -৮ দলীয় ফুটবল টুনামেন্টের আয়োজন তাহিরপুরে হাওর ও নদী রক্ষা আন্দোলনের সম্মেলন, অনিয়ম-দুর্নীতি প্রতিরোধের আহ্বান চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ঝিনাইদহে ইনসানিয়াত লাইভ ব্লাড ফাউন্ডেশন উদ্দোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্যোগ রায়গঞ্জে বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু: অংশ নিলেন দুই শতাধিক

‘মা আসছে বলে চিৎকার, দরজা খুলে পালিয়ে যান দেলোয়ার’

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচন উপলক্ষে প্রচারণার নামে বাড়িতে ঢুকে এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত দেলোয়ারকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার সকাল ১০টার দিকে তাকে আদালতের সোপর্দ করা হবে। এর আগে শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মহিপুর থানায় অভিযুক্ত দেলোয়ার তালুকদারের নামে মামলা করেছেন ওই শিশুর মা।

জানা যায়, শনিবার দুপুরে ওই ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রচারণা চালাতে দেলোয়ার তালুকদারসহ ১০-১৫ জন কর্মী বরকুতিয়া গ্রামে যান। এ সময় সঙ্গে থাকা অন্য কর্মীরা একটি চায়ের দোকানে চা খেতে বসলে দেলোয়ার প্রচারণার নামে ওই শিশুটির বাড়িতে যান। বাসায় কেউ নেই জেনে ঘরের দরজা জানালা বন্ধ করে ভুক্তভোগী শিশুটির ওপর যৌন নিপীড়নের চেষ্টা চালান। একপর্যায়ে শিশুটি মা আসছে বলে চিৎকার দিলে দরজা খুলে দৌড়ে পালিয়ে যান অভিযুক্ত।

ভুক্তভোগী শিশুটির মা জানান, শনিবার সকালে আমি কাজের জন্য কৃষি ক্ষেতে যাই। এই ফাঁকে বাসা খালি পেয়ে প্রচারণার নামে ঘরে ঢুকে আমার মেয়েকে যৌন নিপীড়ন করেন দেলোয়ার। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের জানান, এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা থানায় মামলা করেছেন। ওই মামলায় অভিযান চালিয়ে শনিবার রাতেই আসামিকে গ্রেফতার করা হয়েছে। রোববার সকাল ১০টার দিকে তাকে আদালতের সোপর্দ করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা, সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে

‘মা আসছে বলে চিৎকার, দরজা খুলে পালিয়ে যান দেলোয়ার’

আপডেট টাইম : ০৯:৫৫:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩