ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির অনুমতি ছাড়াই অবৈধ রিফাইনারি নির্মাণ সুপার পেট্রোকেমিক্যালের, স্বীকার করলেন বিপিসির কমিটি প্রধান ২০০ কোটি ছাড়াল সুরিয়ার ‘সিন’ ১-০ গোলে পিছিয়ে গেল বাংলাদেশ কার্যক্রম চালাতে ব্যর্থ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত তৃতীয় টার্মিনাল চালুকরণে সংস্থাকে নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে হবে ; বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বদলগাছীতে হায়দার আলী হ/ত্যা: ১২ দিন পর ২ আসামি গ্রে/ফতার, স্বজনদের দাবি মূল রহস্য এখনো অজানা নরসিংদীর শিবপুরে জাকের পার্টির দাওয়াতী রেলি অনুষ্ঠিত চীনা ভাষায় যৌথ ডক্টরাল প্রোগ্রাম চালু করবে ঢাবি ও বেইজিং নরমাল ইউনিভার্সিটি দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত স্বর্ণ কারিগর প্রতারণা ও আত্মসাতের অভিযোগ, অনুসন্ধান করতে গিয়ে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি

বাংলাদেশের আধুনিক কৃষিতে সহায়তা করতে চায় বেলারুশ

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: বাংলাদেশের আধুনিক কৃষিতে সহায়তা করতে চায় বেলারুশ। দেশটির রাষ্ট্রদূত আন্দ্রে আই রাহুসকির নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল শুক্রবার কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাকের সঙ্গে তার বাসভবনে সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান।

সাক্ষাৎকালে মন্ত্রী বলেন, বেলারুশের টেকনিক্যাল সক্ষমতা ও অবকাঠামোগত খাতের অভিজ্ঞতা বাংলাদেশের কৃষি ও আর্থ-সামাজিক অবকাঠামোগত উন্নয়নে কাজে লাগবে। কৃষি শিল্প, কৃষি যন্ত্রপাতিসহ কারিগরি জ্ঞানের আদান-প্রদানের মাধ্যমে বাংলাদেশ উপকৃত হবে। তিনি বাংলাদেশে বর্তমান উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন।

রাষ্ট্রদূত আন্দ্রে আই রাহুসকি বলেন, বেলারুশ সরকার বাংলাদেশের কৃষির উন্নয়ন তথা আধুনিক কৃষির জন্য কাজ করতে চায়। কৃষি যান্ত্রিকীকরণ, প্রক্রিয়াজাতকরণসহ বাজারজাতে সহায়তা দেবে। তারা তাদের দেশের কৃষি অধুনিকায়নের দিকগুলো পরিদর্শনের জন্য বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর আহ্বান জানান। প্রতিনিধি দলের সদস্যরা দুধের প্রক্রিয়াজাতের কথা ও উল্লেখ করেন। তাদের দেশের বিনিয়োগকারীদের বাংলাদেশে কৃষি খাতে বিনিয়োগ করার আহ্বান জানাবেন।

বেলারুশের রাষ্ট্রদূত এ সময় ভারী কৃষি যন্ত্রাংশ ব্যবহারে বাংলাদেশি শ্রমিক এবং প্রকৌশলীদের প্রশিক্ষণ দিতেও তাদের আগ্রহের কথা জানান।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও বেলারুশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কে সন্তোষ প্রকাশ করে এই সম্পর্ক আগামী দিনগুলোতে আরও শক্তিশালী হবে বলেও আশা প্রকাশ করেন। তারা কৃষিমন্ত্রীকে বেলারুশ ভ্রমণের আমন্ত্রণ জানান।

মন্ত্রী বেলারুশের প্রতিনিধিদলের সদস্যদের আগ্রহের প্রতি সম্মতি জানিয়ে বলেন, আমরা একসঙ্গে বসে আলাপ-আলোচনার মাধ্যমে আমাদের অর্থনৈতিক সম্ভাবনার ক্ষেত্রগুলোকে কাজে লাগাতে পারি। তিনি বলেন, বাংলাদেশ আগামী দিনগুলোতে বেলারুশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগের ক্ষেত্রগুলোকে আরও বাড়াতে ইচ্ছুক। বাংলাদেশকে একটি কৃষিভিত্তিক দেশ উল্লেখ করে মন্ত্রী বলেন, আমাদের যান্ত্রিক কৃষিকাজ আরও বেশি করে রপ্ত করতে হবে। কৃষিমন্ত্রী বাংলাদেশ থেকে একটি প্রতিনিধি দল পাঠানোর কথা উল্লেখ করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিপিসির অনুমতি ছাড়াই অবৈধ রিফাইনারি নির্মাণ সুপার পেট্রোকেমিক্যালের, স্বীকার করলেন বিপিসির কমিটি প্রধান

বাংলাদেশের আধুনিক কৃষিতে সহায়তা করতে চায় বেলারুশ

আপডেট টাইম : ১০:৪৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০১৯